নিজস্ব সংবাদদতা, আসানসোল: ই সিএল এর কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত ৪০ জনেরও বেশি কয়লা খনির কর্মী। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে ।যদিও এখনো এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোন তথ্য দেননি।
জানা গেছে কুনুসতুরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে, ফার্স্ট শিফটে খনি কর্মীরা যখন কয়লা খনির অভ্যন্তরে ২৭ নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিলেন। সেই সময়ই হঠাৎ করে কয়লা খনির একটি স্তর থেকে আচমকাই এয়ার ব্লাস্ট হয়ে যায়। এর ফলে মুহূর্তে বায়ুর প্রভাবে চারিদিকে ছিটকে পড়েন কয়লা খনির অভ্যন্তরে থাকা শ্রমিকেরা।
এই ঘটনা ঘটার পরপরই কয়লা খনির উপরে থাকা খনি আধিকারিকেরা শ্রমিকদের উদ্ধারের জন্য তৎপর হয়। এই ঘটনায় বেশিরভাগ শ্রমিক গুরুতর অভাবে আহত হয়েছে ।সকলকেই উদ্ধার করে রানিগঞ্জের বাসরা এরিয়া হাসপাতাল ও ই সি এল এর অন্য হাসপাতাল গুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কি কারনে এই ঘটনা ঘটলো, কার দোষেই বা ঘটলো সেই সকল বিষয় নিয়ে কয়লা খনির শ্রমিক সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে। শ্রমিক সংগঠনের দাবি খনি কর্তৃপক্ষর উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণেই এই ঘটনা ঘটেছে