Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সোনার বাংলায় সোনার খনি! সম্ভাবনার কথা জানাল কেন্দ্রীয় খনি মন্ত্রক

সোনার বাংলায় সোনার খনি! সম্ভাবনার কথা জানাল কেন্দ্রীয় খনি মন্ত্রক

Online Desk ডিসেম্বর 18, 2025
q.jpg

ওঙ্কার ডেস্ক : রূপকথা নয়। বরং সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় সোনার খোঁজ মিলেছে। পশ্চিমবঙ্গের মোট ৯টি জায়গায় সোনার খনি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল ক বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের এক প্রশ্নের উত্তরে এই তথ্য প্রকাশ্যে এসেছে।লিখিত ভাবে জানানো হয়েছে, রাজ্যের একাধিক জেলায় প্রাথমিক সমীক্ষায় সোনার অস্তিত্বের ইঙ্গিত মিলেছে।
কেন্দ্রীয় খনি মন্ত্রকের তথ্য অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, কালিম্পং, দার্জিলিং সহ মোট ৯টি এলাকায় সোনার খনি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এই এলাকাগুলির মধ্যে অধিকাংশ জায়গাকেই বর্তমানে জি-৪ স্তরে রাখা হচ্ছে।
বাঁকুড়া জেলার হংসাডুগরিতে সম্ভাবনা আরও এক ধাপ এগিয়ে বলে জানিয়েছে কেন্দ্র। ওই এলাকাকে রাখা হয়েছে জি-৩ স্তরে। মানে, প্রাথমিক সমীক্ষার পর সেখানে অনুসন্ধান হয়েছে এবং খনিজের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি বলেই মনে করা হচ্ছে। যদিও খনি হবে কিনা, সে সিদ্ধান্ত নেওয়া হয়নি।
খনি মন্ত্রক জানিয়েছে, বাংলার ৯ টি এলাকা বর্তমানে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র নজরদারিতে রয়েছে। ধাপে ধাপে সমীক্ষা চালিয়ে দেখা হচ্ছে কোথায় কতটা গভীরে এবং কী পরিমাণে সোনার অস্তিত্ব থাকতে পারে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও উন্নত স্তরের অনুসন্ধান মানে জি-১ এ যাওয়ার কথাও বিবেচনা করা হবে। রাজনৈতিক মহলে এই তথ্য ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Post Views: 181

Continue Reading

Previous: ডিসেম্বরের মাঝে এসে আবারও বাড়ছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা!
Next: ব্রহ্মপুত্রের উপর চিনের বাঁধ ঘিরে উদ্বেগে ভারত; পরিবেশ ও জল নিরাপত্তা নিয়ে বাড়ছে আশঙ্কা

সম্পর্কিত গল্প

Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026

You may have missed

parliament-d.jpg

এনডিএ শিবিরে যোগ দিতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি ২০ বিদ্রোহী তৃণমূল সাংসদের!

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইরানে বসবাসকারী ভারতীয়দের দ্রুত ভারতে আসার পরামর্শ বিদেশমন্ত্রকের

Online Desk জুন 8, 2026
gun-size.jpg

মধ্যরাতে ঝগড়ার মাঝে স্ত্রী ও ছেলেকে পরপর গুলি! গ্রেফতার বেসরকারি নিরাপত্তা আধিকারিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.