Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান আরও বাড়ালেন মমতা, মিলবে কত টাকা! জেনে নিন

দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান আরও বাড়ালেন মমতা, মিলবে কত টাকা! জেনে নিন

Online Desk জুলাই 23, 2024
mamata.png

সোমনাথ মুখোপাধ্যায়, কলকাতাঃ হাতে মাত্র ৭৮ দিন! বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যে বাংলা জুড়ে পুজো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই অবহে, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদান একলাফে বেড়ে হল ৮৫ হাজার টাকা। বাড়ল বিদ্যুতের ছাড়ও।

মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন পুজো অনুদান বাড়ানোর কথা। জানালেন, এই বছর রাজ্যের ক্লাবগুলি দুর্গাপুজো আয়োজনের জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান পাবে সরকারের তরফে। যা গত বছর ছিল ৭০ হাজার টাকা। আর্থিক অনুদানের পাশাপাশি গত বছর পুজো কমিটিগুলোকে ফায়ার লাইসেন্স মকুব করা হয়েছিল, বিদ্যুৎ মাশুলে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল। এবারও সেগুলি বজায় রয়েছে। বিদ্যুতে ছাড় বাড়ানো হয়েছে খানিকটা, ৬৬ থেকে ৭৫ শতাংশ কথা ঘোষণা করেন মমতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের অঙ্ক ঘোষণা করছিলেন, তখনই বৈঠক থেকে আওয়াজ ওঠে, এক লাখ টাকার। কিন্তু তা নাকচ করে দিয়ে ৮৫ হাজারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ধাপে ধাপে বাড়াতে হবে। আগামী বছর এক লক্ষ টাকা করে দেবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, ২০১১ সালে ক্ষমতায় আসার পরেই দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া শুরু করেন মুখ্যামন্ত্রী। প্রথম বছর ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। তার পর করোনার পরে এক ধাক্কায় অনুদানের অঙ্ক দ্বিগুণ করে দেওয়া হয়।  ২০২২ ও ২০২৩ সালে ১০ হাজার টাকা করে বাড়ে অনুদান।
উল্লেখ্য, অতীতে এ ব্যাপারে মামলাও গড়িয়েছিল আদালতে। যদিও আদালতে সেই মামলা টেকেনি। কারণ, আদালতে রাজ্য জানিয়েছিল, দুর্গাপুজোর সঙ্গে বাংলার মানুষের আবেগ, সংস্কৃতি জড়িয়ে রয়েছে।

Post Views: 74

Continue Reading

Previous: বিমুখ সৌরভ-ডোনা, তবে কি ভাঙছে সম্পর্ক?
Next: চলন্ত ফ্যান পড়ে গুরুতর আহত ৪ জন ছাত্রী

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

iran-11.jpg

ছ’মাসের রসদ তৈরি, দাবি ইরানের, পালটা চমক বাকি আছে জানাল ইজরায়েল

Online Desk মার্চ 8, 2026
anurag-dobhal.png

‘শেষ ড্রাইভ’ বলেই ছুটেছিল গাড়ি, ১৫০ কিমি বেগে দুর্ঘটনায় আহত অনুরাগ দোভাল

Online Desk মার্চ 8, 2026
kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.