ওঙ্কার ডেস্কঃ ডিজে মামলায় কণ্ঠস্বর রেকর্ড নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাই কোর্টেও গিয়েছিলেন। কিন্তু রক্ষা কবচ কাড়ার কথায় অবশেষে কণ্ঠস্বরের নমুনা দিতে বাধ্য হলেন অভিষেক। বুধবার বেলা ১১ টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। নির্ধারিত সময়ের আগেই বিধাননগর আদালতে পৌঁছন তিনি।
বিতর্কিত ডিজে মন্তব্য তাঁর-ই, স্বীকার করে নেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পরও নমুনা সংগ্রহের প্রয়োজন কী? সেই মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, ‘‘কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব।
সেদিনই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে ১৫ জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। সেই মতোই বুধবার সকাল ১১ টায় অভিষেক বেরোন।