Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২৪ থেকে ৩১ মার্চ ভোটের প্রচারে ঠাসা কর্মসূচি অভিষেকের, কোন কেন্দ্রে কবে দেখে নিন তালিকা

২৪ থেকে ৩১ মার্চ ভোটের প্রচারে ঠাসা কর্মসূচি অভিষেকের, কোন কেন্দ্রে কবে দেখে নিন তালিকা

Online Desk মার্চ 22, 2026
699070-image1680094677.webp

ওঙ্কার ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী প্রচারে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ মার্চ থেকে টানা কর্মসূচি রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের। ওই একই দিন থেকে তৃণমূল সুপ্রিমো উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করতে চলেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থাকলেও অভিষেক থাকবেন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে।

তৃণমূল সূত্রে খবর, আগামী ২৪ মার্চ দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুপুর ২ টোয় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই আগামী ২৫ মার্চ দাশপুরে জনসভা করবেন দুপুর ১২টায়। কেশিয়াড়ি এবং নারায়ণগড়ে দুপুর ১টা থেকে জনসভা করবেন তিনি। শুভেন্দুর গড় নন্দীগ্রামেও কর্মিসভা করার কথা রয়েছে তাঁর। ২৬ মার্চ উত্তরবঙ্গে রওনা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নাটাবাড়িতে দুপুর ১২টা নাগাদ এবং ধূপগুড়িতে বেলা ১টা নাগাদ জনসভা করবেন। ওই দিন কালচিনিতে দুপুর ২টোতে রোড শো করবেন ডায়মন্ড হারবারের সাংসদ। সভা শেষে ওইদিনই কলকাতায় ফিরে আসবেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, এর পর ২৭ মার্চ বিনপুরে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৮ মার্চ বালুরঘাট এবং তপনে দুপুর ১২টা থেকে জনসভা করবেন অভিষেক।মানিকচকে দুপুর ১টায়, সাগরদীঘিতে দুপুর ২টো থেকে জনসভা করবেন তিনি। ২৯ মার্চ দুবরাজপুরে দুপুর ১টায়, নওদায় দুপুর ২টোয় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন দুপুর ৩টে নাগাদ সন্দেশখালিতেও জনসভা করবেন তিনি।

৩০ মার্চ বাঘমুন্ডিতে দুপুর ১টা নাগাদ জনসভা এবং দুপুর ২টো নাগাদ কাঁথিতে রিভিউ বৈঠক করবেন অভিষেক। ৩১ মার্চ শীতলকুচিতে বেলা সাড়ে বারোটা নাগাদ এবং দুপুর দেড়টা নাগাদ রাজগঞ্জে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওই দিন দুপুর আড়াইটা নাগাদ ফালাকাটায় জনসভা করবেন তিনি।

Post Views: 133

Continue Reading

Previous: পোষ্য বিড়ালকে ঘিরে পারিবারিক অশান্তির জেরে হায়দরাবাদে তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু
Next: নীরব গল্পে বাস্তব জীবনের পুনরাবিস্কার; নন্দনে মুক্তি ‘সব খবর বিশেষ নয়’

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.