Skip to content
অক্টোবর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পোষ্য বিড়ালকে ঘিরে পারিবারিক অশান্তির জেরে হায়দরাবাদে তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

পোষ্য বিড়ালকে ঘিরে পারিবারিক অশান্তির জেরে হায়দরাবাদে তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

Online Desk মার্চ 22, 2026
hdb-cat-suicide.png

ওঙ্কার ডেস্ক: হায়দরাবাদে এক তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরিবারের সঙ্গে পোষ্য বিড়াল দত্তক নেওয়া নিয়ে দীর্ঘদিনের মতবিরোধ ও অশান্তির জেরেই এই মর্মান্তিক পরিণতি ঘটেছে।
জানা গিয়েছে, মৃতা বছর ২৩-এর এক এমবিবিএস পাশ করা তরুণী। তিনি শহরের আলওয়াল এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। কয়েক মাস আগে একটি পথবিড়ালকে বাড়িতে নিয়ে এসে নিজের সন্তানের মতোই লালন-পালন করছিলেন। তবে পরিবারের অন্যান্য সদস্যরা এই বিষয়টি মেনে নিতে পারেননি। পোষ্যটিকে ঘিরে বারবার বচসা ও অশান্তি তৈরি হচ্ছিল বলে জানা যায়।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিনও এই বিষয়কে কেন্দ্র করে পরিবারের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। এরপরই নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন ওই তরুণী। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলে জানিয়েছে পুলিশ। ফলে ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পারিবারিক অশান্তি এবং মানসিক চাপে ভুগছিলেন বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পড়াশোনায় মেধাবী ওই তরুণী ভবিষ্যতে উচ্চশিক্ষার পরিকল্পনা করছিলেন বলেও জানা গিয়েছে। তাঁর হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীদের অনেকেই জানিয়েছেন, তিনি প্রাণীপ্রেমী ছিলেন এবং পোষ্যটির প্রতি তাঁর গভীর আবেগ ছিল।

Continue Reading

Previous: টানা ৫ দিন উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন মমতা
Next: ২৪ থেকে ৩১ মার্চ ভোটের প্রচারে ঠাসা কর্মসূচি অভিষেকের, কোন কেন্দ্রে কবে দেখে নিন তালিকা

সম্পর্কিত গল্প

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-50.webp

১৩৪ টনের ২৪টি এসিও মানেনি ভিড়ের চাপ, চোরবাগান বিপর্যয়ে ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

Online Desk অক্টোবর 23, 2026

You may have missed

New-Project-53.webp

‘মণ্ডপ ভেঙে পড়ছে’ ঘোষণায় তদন্ত, ধৃত দ্বিতীয় অভিযুক্তের ফেসবুকে একের পর পোস্ট! কীভাবে? ঘনাচ্ছে রহস্য

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-54.webp

পুজোয় টানা ছুটির রেওয়াজে ইতি, আগামী বছর থেকে বদলাচ্ছে সরকারি হাসপাতালের ছুটির নিয়ম

Online Desk অক্টোবর 23, 2026
New-Project-52.webp

পুজোর মরশুমে হাসপাতালে কম হাজিরা, না বলেই কামাই! ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, জরুরি বৈঠক ডাকলেন শারদ্বত

Online Desk অক্টোবর 23, 2026
Cosy-Winter-Skincare-Glow.png

শীত আসছে, তৈলাক্ত ত্বকের যত্ন নেবেন কীভাবে?

Online Desk অক্টোবর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.