Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • টানা ৫ দিন উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন মমতা

টানা ৫ দিন উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন মমতা

Online Desk মার্চ 22, 2026
20260307_150934.jpg

ওঙ্কার ডেস্ক: গত মঙ্গলবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ঘুঁটি সাজিয়ে এবার ময়দানে ঝড় তুলতে চলেছেন তিন বারের মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, টানা পাঁচ দিনের কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের একাধিক জেলায় জনসভা ও প্রচারে অংশ নেবেন। প্রকাশ্যে আসা তাঁর সফরসূচি অনুযায়ী, ২৪ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আলিপুরদুয়ারে। ওই কেন্দ্র থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন। ওই দিনই ময়নাগুড়ি এবং মাটিগাড়া-নকশালবাড়িতেও সভা করবেন তিনি। রাতে শিলিগুড়িতে থাকার কথা রয়েছে তাঁর। পরদিন ২৫ মার্চ রাজগঞ্জ, হরিরামপুর এবং মালদার একটি কেন্দ্রে প্রচার করবেন। ওই দিন রাতে থাকবেন মালদাতেই।
২৬ তারিখে নবগ্রাম ও খড়গ্রাম মিলিয়ে একটি সভা করবেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি ময়ূরেশ্বর এবং পাণ্ডবেশ্বরেও জনসভা করবেন তিনি। ওই দিন দুর্গাপুরে রাতে থাকার কথা রয়েছে তাঁর।

দুর্গাপুর থেকে ২৭ তারিখে পুরুলিয়ায় যাবেন। এই জেলার কাশীপুর, ছাতনা এবং ওন্দা— তিন জায়গায় প্রচার কর্মসূচি রয়েছে। সেদিনও দুর্গাপুরেই থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। ২৮ মার্চ জয়পুর ব্লক এবং গড়বেতায় দুটি সভা করবেন তিনি। উল্লেখ্য, এ বারের বিধানসভা নির্বাচন দু দফায় হবে বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোট গ্রহণ হবে ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে।নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল।

Post Views: 126

Continue Reading

Previous: দেশে এলপিজি সরবরাহ নিয়ে নয়া বার্তা দিল কেন্দ্র
Next: পোষ্য বিড়ালকে ঘিরে পারিবারিক অশান্তির জেরে হায়দরাবাদে তরুণ চিকিৎসকের মর্মান্তিক মৃত্যু

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.