Skip to content
জুন 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘লক্ষ্মী’ পুরুষের পর এবার ‘অন্নপূর্ণা’ পুরুষের হদিশ! নদিয়ায় বৃদ্ধের অ্যাকাউন্টে ঢুকল টাকা

‘লক্ষ্মী’ পুরুষের পর এবার ‘অন্নপূর্ণা’ পুরুষের হদিশ! নদিয়ায় বৃদ্ধের অ্যাকাউন্টে ঢুকল টাকা

Online Desk জুন 6, 2026
1000333117.jpg

ওঙ্কার ডেস্ক: অন্নপূর্ণা পুরুষের হদিশ মিলল নদিয়ায়! এর আগে রাজ্যের বিভিন্ন জায়গায় লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক পুরুষের খোঁজ মিলেছিল। তা নিয়ে মুখ খুলেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এক পুরুষ গ্রামীণ চিকিৎসকের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

নদিয়ার ভীমপুর থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা সঞ্জিত বিশ্বাস বৃদ্ধভাতার সুবিধা পান। নিজের বার্ধক্য ভাতার টাকা তুলতে ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা কেন্দ্রে গিয়ে জানতে পারেন তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা জমা হয়েছে। তিনি জানান, বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানাবেন। সরকারি অর্থ কী ভাবে কোষাগারে ফেরানো যায় তার জন্য তিনি আবেদন করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যের মহিলাদের জন্য সরকারের সামাজিক সুরক্ষা মূলক প্রকল্প অন্নপূর্ণা যোজনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেছিল। রাজ্যে পালাবদলের পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার গঠনের পর সেই প্রকল্পের নাম বদলে অন্নপূর্ণা যোজনা করা হয়। লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে এই প্রকল্পে টাকার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। কিন্তু মহিলাদের অর্থায়নের জন্য চালু করা এই প্রকল্পের টাকা বেশ কিছু সংখ্যক পুরুষ পাচ্ছিলেন বলে তদন্তে উঠে এসেছিল। কার্যত মহিলাদের জন্য প্রকল্পের টাকা যাতে পুরুষরা না পান, সেই উদ্দেশে নতুন করে ফর্ম পূরণের নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

Post Views: 31

Continue Reading

Previous: মোজতবা খামেনিই-র সঙ্গে ট্রাম্পের বৈঠক সম্ভব নয়; স্পষ্ট জানালো তেহরান
Next: দেশে রেলখাতে বিপুল বিনিয়োগ, জুড়বে বাংলাও; নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানালো অশ্বনী বৈষ্ণব

সম্পর্কিত গল্প

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026

You may have missed

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026
Hasina.jpg

আওয়ামী লীগ নিষিদ্ধ না প্রসিদ্ধ ইতিহাসই তার প্রমাণ

Online Desk জুন 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.