Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রবিবার বঙ্গে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রবিবার বঙ্গে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Online Desk ফেব্রুয়ারি 26, 2026
POLICE-CF.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। তার আগেই বঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী। আগামী ২৮ শে ফেব্রুয়ারি এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ঠিক পরের দিনই অর্থাৎ রবিবার ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় এসে পৌঁছবে বলে খবর। ইতিমধ্যে বাংলার কোথায় কোথায় বাহিনী মোতায়েন করা হবে সেই সংক্রান্ত তালিকাও কমিশন চূড়ান্ত করে ফেলেছে, বলে জানা গিয়েছে।
সবথেকে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে পূর্ব মেদিনীপুরে। শুভেন্দু গড়ে মোতায়েন হবে ১৪ কোম্পানি বাহিনী। এরপরেই রয়েছে কলকাতা এবং মালদহ। এই দুই জায়গাতেই ১২ কোম্পানি করে বাহিনী মোতায়েন করা হবে বলে খবর।
সূত্রের খবর, দার্জিলিংয়ে ৬ কোম্পানি , শিলিগুড়িতে ৩ কোম্পানি , কালিম্পংয়ে ৩ কোম্পানি, কোচবিহারে ৯ কোম্পানি, আলিপুরদুয়ারে ৫, জলপাইগুড়িতে ৭, ইসলামপুরে ৫, রায়গঞ্জে ৬ দক্ষিণ দিনাজপুরে ১০, মুর্শিদাবাদে ৮, জঙ্গিপুরে ৮, কৃষ্ণনগরে ৬, রানাঘাটে ৬, হাওড়ায় ৭, হাওড়া রুরালে ৮, হুগলি রুরালে ৬, চন্দননগরে ৮, বারাসাতে ৬, বনগাঁয় ৪, বসিরহাটে ৭, বারাকপুরে ৯, বিধাননগরে ৪, ডায়মন্ড হারবারে ৬, পুরুলিয়ায় ৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে।
কমিশন সূত্রে খবর, মার্চেই প্রথম কিংবা মাঝামাঝি সময়ে বাংলায় ভোটের দিন ঘোষণা করা হতে পারে। তার আগেই এসআইআর তালিকায় নজর রয়েছে রাজ্যবাসীর। ভোটের আগে আইনশৃঙ্খলা-সহ একাধিক বিষয় নিয়ে দফায় দফায় রাজ্য পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বাহিনী আসলে কোনওভাবে তা বসিয়ে রাখা যাবে না।

Post Views: 139

Continue Reading

Previous: এ সপ্তাহে সেরা পাঁচে বিশেষ চমক, সেরা ১০’এ টিকে রইল কোন কোন ধারাবাহিক?
Next: তারেকের বাংলাদেশেও আক্রান্ত সংখ্যালঘু; দিবালোকে চলল হামলা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.