ওঙ্কার ডেস্কঃ ভোট দোরগোড়ায়। এখনও ৬০ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়নি। মঙ্গলবার উচ্চ স্তরের বৈঠকের পর নির্বাচন কমিশনের প্রধান পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, শুক্রবার বা শনিবার প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। পাশাপাশি কয়েকদিনের মধ্যে ট্রাইবুনাল গঠন করা হবে বলেও জানিয়েছেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া উচ্চস্তরের কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল ও কমিশনের প্রধান পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। উপস্থিত ছিলেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সেই বৈঠক থেকে বেরিয়ে সুব্রত বলেন, “শুক্র বা শনিবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। ২০ লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে।”
নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে কমিশন। এদিকে অনেক ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থাকছে। সেকারণে জ্ঞানেশ কুমার জানিয়েছেন, ভোটের আগের দিন পর্যন্ত যেসব ভোটারের নিষ্পত্তি হবে, তারা ভোট দিতে পারবেন। এবার প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন ।
