Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের কাউন্সিলরের মতো কালো জল, দিলীপ ঘোষের বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক

তৃণমূলের কাউন্সিলরের মতো কালো জল, দিলীপ ঘোষের বর্ণবিদ্বেষী মন্তব্যে বিতর্ক

Online Desk মার্চ 31, 2026
DILIP-1.jpg

ওঙ্কার ডেস্কঃ বিতর্ক আর দিলীপ ঘোষ যেন সমার্থক। বিতর্ক তাঁর পিছু ছাড়ে না। এবার প্রচারে বেরিয়ে জল সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। অভিযোগ, প্রচারে বেরিয়ে দিলীপ বলেন, “এখানে অধিকাংশ সময় জল মেলে না। মিললে তাও নোংরা। কালো কালো, ঠিক তৃণমূলের কাউন্সিলরের মতো।” দিলীপের মন্তব্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদরে তাঁকে প্রার্থী করেছে পদ্মশিবির। ভোট দোরগোড়ায় আসতেই প্রচারে ঝাঁপিয়েছেন দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে নিজের এলাকায় প্রচারে গিয়েছিলেন দিলীপ। সেখানেই এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। সমস্যা সমাধানের আশ্বাসও দেন। বলেন মোদীজী ক্ষমতায় এলে সব সমস্যা সমাধান হবে।
অভিযোগ, জলের সমস্যা প্রসঙ্গ উঠলে দিলীপ বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। তিনি আরও জানান, “এখানে সবেতেই দুর্নীতি, কালো টাকা, মোদিজিকে আনুন, দেখবেন সব সমস্যা মিটে গিয়েছে।” কাউন্সিলরের বর্ণ তুলে ধরে দিলীপের এই মন্তব্যেই দানা বেঁধেছে বিতর্ক। পালটা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূলও।
প্রসঙ্গত, বাংলায় বিজেপির যে টুকু জমি তা তৈরির পিছনে দিলীপ ঘোষের অবদান অস্বীকার করা যায় না। যদিও দলে আদি নব্য ইস্যুতে ঝামেলা হয়েছিল। ব্যাকফুটে গিয়েছিলেন দিলীপ। দল থেকে দূরত্বও বজায় রেখেছিলেন। কিন্তু তাঁর দাবাং স্টাইল কমেনি। তবে এবার যে বিধানসভা ভোটে দিলীপকে দরকার তা বুঝেছিল কেন্দ্রীয় নেতৃত্ব। তাই খোদ অমিত শাহ তাঁর মান ভাঙিয়েছেন, দলের কাজে সক্রিয় করেছেন। তারপর থেকে আবার স্বমেজাজে ভোট ময়দানে ফিরেছেন দিলীপ।

Post Views: 62

Continue Reading

Previous: ভোটার আগেই ভোট ‘জালিয়াতির’ অভিযোগ ! নির্বাচন কমিশনকে জানিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া অভিষেক ব্যানার্জীর
Next: শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ক্ষেত্রে উন্নয়ন চান কুলতলী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.