Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বয়ানে ফারাক, ফের কুণাল অভিষেককে সই জাল কাণ্ডে জেরা করতে পারে সিআইডি

বয়ানে ফারাক, ফের কুণাল অভিষেককে সই জাল কাণ্ডে জেরা করতে পারে সিআইডি

Online Desk জুন 15, 2026
0000.jpg

ওঙ্কার ডেস্কঃ সই-জালকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে তলব করেছিল সিআইডি। রবিবার ভবানী ভবনে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে বলেও খবর। কিন্তু সূত্রের খবর, একাধিক প্রশ্নে দু’জনের উত্তর সম্পূর্ণ আলাদা ছিল, এই কারণে ফের তাঁদের ডেকে পাঠাতে পারে সিআইডি।
রবিবার ১১টা ৪০ নাগাদ সিআইডি দফতরে যান অভিষেক। প্রায় সাড়ে আট ঘণ্টা পর সেখান থেকে বেরিয়ে যান তিনি। অন্যদিকে, বিকেল সাড়ে ৩টে নাগাদ ভবানী ভবনে হাজিরা দিতে গিয়েছিলেন কুণাল ঘোষ। টানা সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরিয়ে যান তৃণমূলের বিধায়ক। বেলেঘাটার বিধায়ক জানান, “আমার তরফ থেকে তদন্তকারীদের সম্পূর্ণ সহযোগিতা করেছি।”
সই জালকাণ্ডে দুজনকে আলাদা করে জেরা করার পর, দু’জনকে প্রায় এক ঘণ্টা মুখোমুখি বসানো হয়। ভবানী ভবন সূত্রে খবর, অভিষেক এবং কুণালের ৩-৪ টি প্রশ্নের উত্তর একেবারে আলাদা ছিল। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারও রেজোলিউশন বুক সংক্রান্ত কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। দু’জনের বয়ানই নথিবদ্ধ এবং রেকর্ড করা হয়েছে। আর দু’জনের বয়ানে ফারাক থাকার কারণেই ফের তাঁদের তলব করতে পারে সিআইডি।
অন্যদিকে,প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার অভিষেককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবার সল্টলেকে দায়ের হওয়া একটি বিতর্কিত মন্তব্যের মামলায় সিআইডি-র তলব রয়েছে তাঁর। প্রসঙ্গত, সোম ও মঙ্গলবারের এই দুটি মামলার ক্ষেত্রে অভিষেকের কাছে আপাতত আদালতের কোনও আইনি সুরক্ষাকবচ নেই।

Post Views: 75

Continue Reading

Previous: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে কবে নামবে বৃষ্টি?
Next: ৪ বছর আগে শুরু, এনসিপিআইয়ের অফিস বাংলাতেই!

সম্পর্কিত গল্প

Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

জেলার হাসপাতালগুলি পরিদর্শনে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.