Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে কবে নামবে বৃষ্টি?

উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা, দক্ষিণবঙ্গে কবে নামবে বৃষ্টি?

Online Desk জুন 15, 2026
fcvg.png

ওঙ্কার ডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল বঙ্গবাসী। গত সপ্তাহে বৃষ্টি হলেও আবহাওয়ার তেমন বদল ঘটেনি। এবার উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানালো হাওয়া অফিস। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে চারদিন অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়। পাশাপাশি দক্ষিণবঙ্গে এখনও দুর্বল মৌসুমী বায়ু। গরম এবং অস্বস্তির সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে দুর্বল রয়েছে মৌসুমি বায়ু। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গরম এবং অস্বস্তি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে। সোমবার দক্ষিণবঙ্গের ৯ জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, এবং জলপাইগুড়ির কিছু অংশে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে উপরের এই পাঁচ জেলাতে।
কলকাতায় সকাল থেকেই গরম এবং অস্বস্তি থাকবে। থাকবে আংশিক মেঘলা আকাশও। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

Post Views: 141

Continue Reading

Previous: ইরান-আমেরিকা শান্তিচুক্তি হতে পারে জেনেভায়; থাকতে পারেন খোদ ট্রাম্প
Next: বয়ানে ফারাক, ফের কুণাল অভিষেককে সই জাল কাণ্ডে জেরা করতে পারে সিআইডি

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.