নিজস্ব প্রতিনিধি, উত্তর চব্বিশ পরগণা: BLO কে জিজ্ঞাসাবাদ করে নিখোঁজ ব্যক্তির টুকরো টুকরো দেহ একাধিক প্যাকেটে ভরে বিভিন্ন খাল ও নদী থেকে উদ্ধার করে পুলিশ। বাদুড়িয়ার পাপিলা এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম- নাসির আলী বয়স ৩৬। অভিযুক্ত BLO এর নাম- রিজওয়ান হাসান মন্ডল।
গত ৯ তারিখ সন্ধ্যা থেকে নাসির আলী নিখোঁজ হয়ে যায় । তার ফোনে AERO এর পরিচয় দিয়ে তাকে বলা হয় তার মায়ের SIR সংক্রান্ত কারণে আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স দিতে হবে । এবং কোথায় দিতে হবে বলে একটি ঠিকানাও জানান ফোনে । নাসির আলী তড়িঘড়ি মায়ের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স নিয়ে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বেরিয়ে যায় । তার ১৫ মিনিট পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা এমনকি তার ফোনেও পাওয়া যাচ্ছিলনা । এরপর নাসিরের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত নামে বাদুড়িয়া থানার পুলিশ । গত ১০ তারিখে একটি খালের ধারে নাসির আলীর জুতো পাওয়া যায়,সেই জুতোর নিশানা ধরে সেই খালের ভেতর থেকেই উদ্ধার হয় তার মোটরবাইক । কিন্তু নাসিরের কোন খোঁজ মেলেনি । শুক্রবার রাতে পুলিশ বিএলও সহ রিজন হাসান মন্ডল বি এল ও সাগর গাইন নামের ব্যক্তিকে গ্রেফতার করে।
এরপর নাসিরের প্রতিবেশী এবং গ্রামের লোক একত্রিত হয়ে তেতুলিয়া মসলন্দপুর আগুন জ্বালির বিক্ষোভ দেখায় । তার ঠিক পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয় স্থানীয় ২২ নাম্বার বুথের BLO-রিজওয়ান হাসান মন্ডল ও তার বন্ধু-সাগর গাইন।BLO ও তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ করে বাদুড়িয়ার বিভিন্ন ব্রিজের তলা থেকে এবং খালগ থেকে উদ্ধার হয় নাসির আলী । তবে এই পাশবিক খুণে হতবাক এলাকার মানুষ ।
নাসিরের মা ও স্ত্রী চান যতো তাড়াতাড়ি সম্ভব হত্যাকারীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক ।
