Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • অনুপ্রবেশকারী সন্দেহে বনগাঁ থেকে আটক ৪ বাংলাদেশি, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

অনুপ্রবেশকারী সন্দেহে বনগাঁ থেকে আটক ৪ বাংলাদেশি, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

Online Desk মে 30, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: উত্তর ২৪ পরগণার বনগাঁ থেকে গ্রেফতার করা হল ৪ জন বাংলাদেশিকে। সরকারি গাইডলাইন মেনে তাঁদের গাইঘাটা থানার হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। শনিবার সকালের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্যের একাধিক জায়গায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই হোল্ডিং সেন্টারে আটক থাকা মানুষকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আজ আটক হওয়া ব্যক্তিদেরও বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। জানা গিয়েছে, ধৃতদের বাড়ির বাংলাদেশের সাতক্ষীরা ও যশোর জেলায়। অভিযোগ, বেআইনিভাবে তাঁরা ভারতে ঢুকে থাকতে শুরু করেন। বনগাঁ এলাকায় বাড়ি ভাড়া করে থাকতেন তাঁরা। এই এলাকাতেই কাজকর্ম করতেন। শনিবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে বনগাঁ স্টেশন চত্বরে এসেছিলেন অভিযুক্তরা। স্টেশন চত্বরে তাঁদের দেখে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। সেই সময় তাঁরা স্বীকার করে নেন যে তাঁরা বাংলাদেশের নাগরিক। এরপরেই তাঁদের আটক করে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। গাইঘাটা থানার চাঁদপাড়া মার্কেটিং সোসাইটিটি হোল্ডিং সেন্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে। আটক হওয়া বাংলাদেশিদের সেখানেই পাঠিয়েছে জিআরপি ৷
উল্লেখ্য, পালাবদলের ফলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারি অনেকবার বাংলাদেশিদের তাদের দেশে ফিরে যাওয়ার জন্য বলেছিলেন। সেই মত একাধিক হোল্ডিং সেন্টার খুলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথমত, সীমান্ত পেরনো অনুপ্রবেশকারীকে ধরা মাত্র পুলিশ তাদের পাঠাবে হোল্ডিং সেন্টারে। দ্বিতীয়ত, যারা জেলবন্দি, তাঁদের আর আদালতে পেশ না করে হোল্ডিং সেন্টারে রাখা হবে। তৃতীয়ত, সাজার মেয়াদ শেষ হওয়া বাংলাদেশি, আইনি জটিলতায় যাঁদের প্রত্যর্পণ আটকে, তাঁদেরও রাখা হবে একই জায়গায়। ইতিমধ্যেই এই হোল্ডিং সেন্টারগুলিতে আটক থাকা একাধিক অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পাঠিয়েছে পুলিশ।

Post Views: 97

Continue Reading

Previous: বিজেপি করার অপরাধে, বিজেপি কর্মীর গায়ে মূত্রত্যাগ তৃণমূল কাউন্সিলরের !
Next: এশিয়ান গেমস ট্রায়ালে জয় দিয়ে প্রত্যাবর্তন, সেমিফাইনালে হেরে থামলেন কুস্তিগীর ভিনেশ ফোগাট

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.