Skip to content
মে 30, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি করার অপরাধে, বিজেপি কর্মীর গায়ে মূত্রত্যাগ তৃণমূল কাউন্সিলরের !

বিজেপি করার অপরাধে, বিজেপি কর্মীর গায়ে মূত্রত্যাগ তৃণমূল কাউন্সিলরের !

Online Desk মে 30, 2026
S.24-TMC-PEE-ON-BJP-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার : বিজেপি করার ‘অপরাধে’ এক ব্যক্তিকে বেধড়ক মারধর, প্রাণনাশের হুমকি, এমন কি তাঁর গায়ে মূত্রত্যাগ করার অভিযোগ উঠলো একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ডায়মন্ড হারবারে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডায়মন্ড হারবারের বাসিন্দা সৈকত দাস নামে এক বিজেপি কর্মী। তাঁর অভিযোগ, ঘটনাটি ঘটে গত ১৮ ডিসেম্বর ২০২৫ সালে। অভিযোগ, ওই দিন ডায়মন্ড হারবারের কলেজপাড়া এলাকায় ‘জয় শ্রীরাম’ গান চালিয়েছিলেন সৈকত দাস। সেই ঘটনাকে কেন্দ্র করেই তাঁর উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে। তখনই ঘটে এই ন্যক্কারজনক ঘটনা। অভিযোগে নাম রয়েছে ডায়মন্ড হারবার পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহা, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু হালদার এবং ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোক হালদারের বিরুদ্ধে।

অভিযোগ আরও গুরুতর মোড় নেয় যখন সৈকতের তরফে দাবি করা হয়, ঘটনার পর অভিযুক্তরা তাঁকে এবং তাঁর পরিবারকে হুমকি দিতে শুরু করে। থানায় অভিযোগ জানালে বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। ফলে দীর্ঘদিন ধরে ভয়ের মধ্যে দিন কাটাতে বাধ্য হন তিনি। আতঙ্কের কারণেই এতদিন তিনি প্রকাশ্যে অভিযোগ জানাননি বলে দাবি করেছেন সৈকত।

সৈকতের কথায়, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে তিনি সাহস পাচ্ছিলেন না। প্রাণনাশের আশঙ্কায় পরিবার নিয়েও নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তবে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি নতুন করে আইনের উপর আস্থা রেখে থানার দ্বারস্থ হন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। ডায়মন্ড হারবার টাউন বিজেপির সাধারণ সম্পাদক প্রীতম হালদার বলেন, “ঘটনার কথা আমাদের কানে এসেছে। অত্যন্ত নিন্দনীয় ও নক্কারজনক ঘটনা ঘটেছে। শুধুমাত্র বিজেপি করার কারণে এক যুবককে এভাবে মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শুধু মারধর নয়, তাঁর উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি সৈকত।”

তিনি আরও দাবি করেন, বিজেপির সহযোগিতাতেই অবশেষে সৈকত দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রীতম হালদারের বক্তব্য, “আমরা চাই পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। কোনও রাজনৈতিক পরিচয় যেন তদন্তের ক্ষেত্রে বাধা না হয়।”

ঘটনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। একদিকে বিজেপি এই ঘটনাকে রাজনৈতিক সন্ত্রাসের উদাহরণ হিসেবে তুলে ধরছে, অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, বিষয়টি নিয়ে আগামী দিনে আরও বিতর্ক তৈরি হতে পারে।

ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীর বক্তব্য নেওয়ার পাশাপাশি ঘটনার সময়কার সম্ভাব্য সাক্ষী, চিকিৎসা সংক্রান্ত নথি এবং অন্যান্য তথ্যও সংগ্রহ করা হতে পারে। প্রয়োজনে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও করা হতে পারে বলে জানা যাচ্ছে।

এখন দেখার, তদন্তে কী উঠে আসে এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে। একই সঙ্গে নজর থাকবে অভিযুক্তদের প্রতিক্রিয়ার দিকেও। তবে আপাতত ডায়মন্ড হারবারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ যে চড়েছে, তা বলাই বাহুল্য।

Post Views: 34

Continue Reading

Previous: অসমের শিলচরে সাংবাদিকের ওপর হামলা, মিডিয়া অফিসে ভাঙচুর
Next: অনুপ্রবেশকারী সন্দেহে বনগাঁ থেকে আটক ৪ বাংলাদেশি, পাঠানো হল হোল্ডিং সেন্টারে

সম্পর্কিত গল্প

AB-1.jpg

অভিষেক ব্যানার্জীর উপর হামলার নিন্দা রাজনৈতিক মহিলে ! ভোটের আগে ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের কথা স্মরণ করালো বিজেপি, সিপিএম

Online Desk মে 30, 2026
Mamata.jpg

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

Online Desk মে 30, 2026
kolkata-metro.jpg

মেট্রোর চাকা গড়াবে এবার কলকাতার বাইরে! তোড়জোড় শুরু নবান্নে

Online Desk মে 30, 2026

You may have missed

AB-1.jpg

অভিষেক ব্যানার্জীর উপর হামলার নিন্দা রাজনৈতিক মহিলে ! ভোটের আগে ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের কথা স্মরণ করালো বিজেপি, সিপিএম

Online Desk মে 30, 2026
Mamata.jpg

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার জন্য বিজেপিকে দায়ী করলেন মমতা

Online Desk মে 30, 2026
kolkata-metro.jpg

মেট্রোর চাকা গড়াবে এবার কলকাতার বাইরে! তোড়জোড় শুরু নবান্নে

Online Desk মে 30, 2026
arrest-e.jpg

জীবনতলায় ৫ অনুপ্রবেশকারীকে রাখা হল হোল্ডিং সেন্টারে

Online Desk মে 30, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.