Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসমের শিলচরে সাংবাদিকের ওপর হামলা, মিডিয়া অফিসে ভাঙচুর

অসমের শিলচরে সাংবাদিকের ওপর হামলা, মিডিয়া অফিসে ভাঙচুর

Online Desk মে 30, 2026
police.jpg

ওঙ্কার ডেস্ক: বিজেপি শাসিত অসমে আক্রান্ত হল সাংবাদিক। সে রাজ্যের শিলচরে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই সাংবাদিককে মারধর করে বলে অভিযোগ। সেই সঙ্গে সংবাদ মাধ্যমের অফিসের ভেতরেও ভাঙচুর চালানো হয়। এই ঘটনার পর অসমের বরাক উপত্যকায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রিপোর্ট অনুসারে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। শহরের সেকেন্ড লিঙ্ক রোড এলাকায় সংবাদ মাধ্যমের ওই অফিসে ভাঙচুর চালানো হয়। ‘বরাক বাণী’-নামে বাংলা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত আক্রান্ত সাংবাদিকের নাম রাজু দাস। ২৫ বছর বয়স তাঁর। ঘটনার দিন একদল লোক এসে তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। কথা বলার অজুহাতে হামলাকারীরা অফিসে ঢুকেছিল।

ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে পুলিশ একটি মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করেছে। এই ঘটনায় জড়িত অন্যদের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রঙ্গিরখারি থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা মিডিয়া অফিসে আসার আগে প্রথমে ফোনে সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে। অভিযোগ, হামলাকারীরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চায় বলে অফিসে ঢোকে। ভেতরে ঢোকার পর তারা রাজুকে আক্রমণ করে। হামলায় জখম হওয়ার পর তাঁর সহকর্মীদের চেষ্টায় রাজু দাসকে উদ্ধার করা সম্ভব হয়। আক্রান্তের পরিবারের দাবি, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং শিলচরের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করেছেন। হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। অন্য দিকে এই ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শিলচর প্রেস ক্লাব এই ঘটনার নিন্দা জানিয়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে একটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে।

Post Views: 105

Continue Reading

Previous: মহারাষ্ট্রে বিষাক্ত মদ খেয়ে মৃত্যু ১৫ জনের; আশঙ্কাজনক অবস্থায় ভার্তি অনেকে
Next: বিজেপি করার অপরাধে, বিজেপি কর্মীর গায়ে মূত্রত্যাগ তৃণমূল কাউন্সিলরের !

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.