Skip to content
জুলাই 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বারুইপুর-কাণ্ডে গ্রেফতার আরও ১, ধৃতের সংখ্যা বেড়ে ৪

বারুইপুর-কাণ্ডে গ্রেফতার আরও ১, ধৃতের সংখ্যা বেড়ে ৪

Online Desk জুলাই 8, 2026
1000230726.jpg

ওঙ্কার ডেস্ক: বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাট থেকে ওই যুবককে পাকড়াও করেছে পুলিশ। ফলে এখনও পর্যন্ত এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে চার। তার মধ্যে মঙ্গলবার রাতে এক অভিযুক্তকে এনকাউন্টার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম কবীর মোল্লা। তাকে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে। এক আধিকারিক জানান, ঘটনার পর থেকেই কবীর মোল্লা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গ্রেফতারি এড়াতে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকছিল সে। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), বারুইপুরের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জেলা পুলিশের যৌথ দল বসিরহাটের বিভিন্ন জায়গায় হানা দেয়। সেই অভিযানে অভিযুক্তকে পাকড়াও করতে সক্ষম হন তদন্তকারীরা। গ্রেফতারের পর ধৃতকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, বারুইপুর কাণ্ডে এর আগে আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। তবে তদন্তের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করার সময় প্রভাস পালানোর চেষ্টা করলে তাকে গুলি করেন তদন্তকারীরা। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কবীরকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও তথ্য পেতে চায় পুলিশ।

Post Views: 16

Continue Reading

Previous: দলের অ্যাকাউন্ট ব্যবহারের আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের; আদলতে জমা হলফনামা
Next: বারুইপুর কাণ্ডে সরকারি সম্পত্তি নষ্টে ধৃত ২০, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই অ্যাকশনে পুলিশ

সম্পর্কিত গল্প

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026

You may have missed

nitin.png

ই-২০ ব্যবহারে গাড়ির কোন ক্ষতি হয়না; দাবি পরিবহণ মন্ত্রী নীতীন গডকরি

Online Desk জুলাই 8, 2026
FotoJet-1.jpg

বিদেশ যাত্রা নিয়ে মুখ খুললেন কোয়েল মল্লিক, কি কারণে সপরিবারে মার্কিন মুলুকে গিয়েছিলেন অভিনেত্রী?

Online Desk জুলাই 8, 2026
FotoJet.jpg

মা হলেন অভিনেত্রী ব্লগার সুস্মিতা রায়, নিজেই সমাজমাধ্যমে পোস্ট করলেন খুদের ছবি

Online Desk জুলাই 8, 2026
BADRINATH.jpg

রাম মন্দিরের পর বদ্রীনাথেও অনুদান লুঠ, সাসপেন্ড ট্রাস্টের কর্মী

Online Desk জুলাই 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.