Skip to content
জুলাই 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিগত সরকারের ধ্বংসলীলা, বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

বিগত সরকারের ধ্বংসলীলা, বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 1, 2026
SUVENDU.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলার ক্ষমতায় এখন বিজেপি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিগত সরকারের কাজকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তৃণমূলকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেন, যেখানে হাত দিচ্ছি, সেখানেই বিগত সরকারের ধ্বংসলীলা। তৃণমূল সরকারের আমলে রাজ্যর স্বাস্থ্য ব্যবস্থার অবহেলা, দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে।
ডক্টর’স ডে উপলক্ষ্যে বিধাননগর হাসপাতালে রাজ্যের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এদিন তাঁর বক্তব্যে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকেও স্মরণ করেছেন। চিকিৎসক দিবসে শুভেন্দু অধিকারী বলেন, “জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যেখানেই আমি হাত দিচ্ছি, দেখছি বিধানচন্দ্র রায় তা শুরু করে দিয়ে গিয়েছেন। আর আমি মুখ্যমন্ত্রী হিসেবে যেখানেই হাত দিচ্ছি, দেখছি বিগত সরকারের ধ্বংসলীলা।” রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তৃণমূল সরকারের আমলে ভেঙে পড়েছে বলেও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি বুধবার সরকারি হাসপাতালগুলিতে নজরদারির জন্য স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুমের উদ্বোধন হল। প্রেক্ষাগৃহের উদ্বোধনও হল। এছাড়াও নদিয়া জেলার ড্রাগ কন্ট্রোল অফিসের উদ্বোধন হয়েছে। বিধাননগর মহকুমা হাসপাতালের নতুন নামকরণ করা হল ডা. বিধানচন্দ্র রায় মাল্টি স্পেশালিটি হাসপাতাল। উদ্বোধন করা হয় ২০০টি অ্যাম্বুল্যান্সেরও।

Post Views: 50

Continue Reading

Previous: ‘খুনের চেয়েও জঘন্য’, শিশুদের যৌন নির্যাতনের মামলায় দোষীর মৃত্যুদণ্ড বহাল রাখল মাদ্রাজ হাইকোর্ট
Next: মিড-ডে মিলের পর ICDS-এও বন্ধ ডিম, তরকারি মিলবে শুধুই খিচুড়ি!

সম্পর্কিত গল্প

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026

You may have missed

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.