Skip to content
জুলাই 2, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মিড-ডে মিলের পর ICDS-এও বন্ধ ডিম, তরকারি মিলবে শুধুই খিচুড়ি!

মিড-ডে মিলের পর ICDS-এও বন্ধ ডিম, তরকারি মিলবে শুধুই খিচুড়ি!

Online Desk জুলাই 1, 2026
S.24-BGBG-ICDS-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, বজবজ ; মিড-ডে মিলের পর, বজ বজ এক নম্বর ব্লকে, সমস্ত ICDS স্কুলেও, বন্ধ হচ্ছে ডিম। রাজ্য সরকারের দেওয়া টাকায় সম্ভব নয় শিশুদের ডিম খাওয়ানো অভিযোগ ICDS কর্মীদের। এছাড়াও একাধিক অভিযোগ জানিয়ে বজবজ এক নম্বর ব্লকে গণ ডেপুটেশন ICDS কর্মীদের।
যে ডিমের আশায় গরীব বাচ্চা এবং গর্ভবতী মায়েরা ICDS এর দ্বারস্থ হতেন এতদিন এবার তা বন্ধ হতে চলেছে। পর্যাপ্ত টাকা দেয়না সরকার, টাকার অভাবে বজবজ এক নম্বর ব্লকে, সমস্ত ICDS স্কুলেও, বন্ধ হচ্ছে ডিম। এছাড়াও, দীর্ঘ প্রায় তিন মাস অতিক্রম হয়ে গেলেও পাওনা টাকা পাননি কর্মীরা। এমনকি সরকারের দেওয়া চাল ডাল বাদে ডিম তো দুরস্থান সবজির টাকাও পাচ্ছে না ICDS কেন্দ্রগুলি। এমনই সব ভুরি ভুরি অভিযোগ উঠে আসছে ICDS কর্মীদের থেকে।
ICDS কর্মীরা জানান, আগের সরকারকেও বারবার অভিযোগ করে কোন সুরাহা পাননি তারা। তাই নতুন সরকারের কাছে তাদের আবেদন , প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বকেয়া টাকা এবং শিশুদের জন্য সুষম খাদ্যের ব্যাবস্থা। তারা জানিয়েছেন, বর্তমান বাজার মূল্য বৃদ্ধি হওয়ার কারণে তারা ওই সামান্য বরাদ্দ টাকায় আর চালাতে পারছে না। আগে ডিমের দাম ছিল 6 টাকা ।এখন ডিমের দাম বেড়ে হয়েছে  প্রায় 8 টাকা 50 পয়সা তাই কেনা অসম্ভব হয়ে পড়েছে। কোনো দোকানদার তাদের আর ধারে মাল দিতে চাইছে না।
এক প্রকার আশাহত হয়েই ডিম এবং সবজি না দেবার সিদ্ধান্ত আইসিডিএস কর্মীদের। সরকারি চাল ডাল দিয়ে এবার থেকে শুধুই মিলবে খিচুড়ি । কাঁচা সবজি ডিম কেনা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এই বিষয়ে লিখিত সিদ্ধান্ত BDO অফিস এবং ICDS অফিসে জানিয়ে দিয়েছেন তারা। যদিও ICDS সুপারভাইজার এ বিষয়ে ফোন করা হলে কোন সদুত্তর দেননি। তাই ১ জুলাই থেকেই বজবজে সমস্ত ICDS স্কুলের ডিম এবং সবজি সম্পূর্ণ বন্ধ। তারা আশা করছেন বর্তমান মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তাদের এই সমস্যার সমাধান করবেন।

Post Views: 45

Continue Reading

Previous: বিগত সরকারের ধ্বংসলীলা, বিধানচন্দ্র রায়ের জন্মদিনে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রীর
Next: লুকিয়ে স্পাই-পেনে নার্সের গোপন ভিডিও রেকর্ড ডাক্তারের; গণধোলাইয়ের পর পুলিশের হেফাজতে অভিযুক্ত

সম্পর্কিত গল্প

death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
india-pak.jpg

বন্দি তালিকা বিনিময় করল ইসলামাবাদ-নয়াদিল্লি

Online Desk জুলাই 1, 2026

You may have missed

George-Telegraph.jpg

রূপনারায়ণের তীরে তমলুক খেলাঘর সঙ্গী জর্জের

Online Desk জুলাই 1, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে এবারেও গ্রুপ পর্বে ডার্বি

Online Desk জুলাই 1, 2026
death.jpg

‘খুব মোটা’, দীর্ঘদিন ধরে শরীর নিয়ে কটূক্তি ও নির্যাতনের পর নার্সকে খুন স্বামীর

Online Desk জুলাই 1, 2026
bangladesh-police.png

তারেকের বাংলাদেশে আক্রান্ত হিন্দু পুরহিত; মাঝরাতে দুষ্কৃতিদের কোপে গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন

Online Desk জুলাই 1, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.