Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি জিতলে বাংলায় যোগী মডেল: দিলীপ

বিজেপি জিতলে বাংলায় যোগী মডেল: দিলীপ

Online Desk মার্চ 26, 2026
20260326_170945.jpg

ওঙ্কার ডেস্ক: বার বার বিতর্কিত মন্তব্য করে অতীতে সংবাদ শিরোনামে এসেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে আরও একবার নিজের বিতর্কিত ভাবমূর্তিতে ধরা দিলেন তিনি। বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে গুন্ডারাজ শেষ করতে এনকাউন্টার করা হবে বলে মন্তব্য করেন পদ্ম শিবিরের নেতা।

আসন্ন নির্বাচন উপলক্ষে দিলীপ ঘোষকে খড়গপুর কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। বৃহস্পতিবার সেই কেন্দ্রে প্রচারে যান তিনি। সেখানে সভা থেকেই দিলীপ বলেন, ‘৪ তারিখের পর সব পালটে যাবে। দেখবেন পশ্চিমবাংলায় পরিবর্তন হবেই। যে পুলিশ আজ গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন উত্তরপ্রদেশের স্টাইলে কী রকম এনকাউন্টার করে। রামনবমীতে আমার বিরুদ্ধে আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছিল। আমি নাকি অস্ত্র দিয়ে ভয় পাইয়েছি। যে ব্যাটা ভয় পাবে তাকে দিলীপ ঘোষ ভয় দেখাবে। তুমি ভয় পাও কেন? ভাই দম থাকলে সামনে এসো। অন্যের মাল লুট করবে, চুরি করবে, পিছনে লাগবে আর পুলিশ দিয়ে চমকে ভোট করবে? চমকাবে তো আমি কি চমকাবো না? চমকাবো। চমকে চমকে রাজনীতি করেছি। খড়্গপুরের লোক সেই জন্য দিলীপ ঘোষকে ভোট দেয়। আবার দেবে।’

উল্লেখ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু সেই নির্বাচনে পরাজিত হন দিলীপ। তারপর দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে দীঘায় মন্দির উদ্বোধনেও সামিল হন বিজেপির দাবাং নেতা। যা নিয়ে রাজ্য রাজনীতিতে জলঘোলা হয়েছিল সে সময়। তবে সব বিতর্ক পিছনে ফেলে বিধানসভা নির্বাচনে আবার তাঁকে প্রার্থী করায় স্ব মেজাজে দেখা দিতে শুরু করেছেন দিলীপ।

Post Views: 116

Continue Reading

Previous: পাকিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকায় অন্ধ্রে গ্রেফতার ১২
Next: আমেরিকার সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি নয় ইরান; জানিয়ে নিল বিদেশমন্ত্রী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.