Skip to content
আগস্ট 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডান্স বারে বিজেপি নেতার টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল, পদ্ম শিবিরকে কটাক্ষ তৃণমূলের

ডান্স বারে বিজেপি নেতার টাকা ওড়ানোর ভিডিও ভাইরাল, পদ্ম শিবিরকে কটাক্ষ তৃণমূলের

Online Desk আগস্ট 18, 2026
1000366332.jpg

ওঙ্কার ডেস্ক: ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে জড়ালেন বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি জুলফিকার আলি। তাঁকে ডান্স বারে টাকা ওড়াতে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে।
সমাজ মাধ্যমে ভিডিওটি পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ভিডিওর সত্যতা অবশ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

ভিডিওতে এক ব্যক্তিকে বারের মঞ্চে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাঁর হাতে রয়েছে টাকার বান্ডিল। মঞ্চের সামনে বসে থাকা দুই মহিলার দিকে ওই ব্যক্তি টাকা ছড়াচ্ছেন, এমন দৃশ্য দেখা গিয়েছে। তৃণমূলের দাবি, ভিডিওতে দেখা মেলা ওই ব্যক্তি জুলফিকার আলি। তবে স্বাধীন ভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।ভিডিওটি শেয়ার করে কুণাল ঘোষ দাবি করেছেন, একটি সূত্র ভিডিওটিকে আসল বলে জানিয়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক নয় বলেও ওই সূত্রের দাবি। পুরনো ভিডিও হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

অন্য দিকে এই ভিডিও ঘিরে বিজেপির অন্দরেও অস্বস্তি তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দলের নেতাদের আচরণ নিয়ে বিজেপি নেতৃত্বের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।
তবে বিজেপির তরফে এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জুলফিকার আলির পক্ষ থেকেও কোনও বক্তব্য সামনে আসেনি। বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে কী অবস্থান নেয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Post Views: 52

Continue Reading

Previous: তারেক রহমানের ভারত সফর বাতিল নয়, দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা
Next: রাজ্যে দুই সন্তান নীতি চালুর পথে পশ্চিমবঙ্গ সরকার

সম্পর্কিত গল্প

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026

You may have missed

1000230726.jpg

তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিকের বাবা, দেহের সন্ধানে পুকুরে নামানো হল ডুবুরি

Online Desk আগস্ট 18, 2026
BJP.jpg

সাংগঠনিক রদবদলের ২৪ ঘন্টার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির, ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাটে ‘সেনাপতি’ ঘোষণা নিতিনের

Online Desk আগস্ট 18, 2026
1000366407.jpg

ছাত্র আন্দোলনের চাপে ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা বাতিল, সিআইডি তদন্তের ঘোষণা হেমন্তের

Online Desk আগস্ট 18, 2026
AFC.jpg

মেসিদের বিরুদ্ধে খেলা দলের বিরুদ্ধে এএফসির মূল পর্বে খেলতে হবে ইস্টবেঙ্গলকে

Online Desk আগস্ট 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.