Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বঙ্গে ভোটের জনসংযোগ বাড়াতে পদ্মশিবিরের ‘যুব আড্ডা’ কর্মসূচী

বঙ্গে ভোটের জনসংযোগ বাড়াতে পদ্মশিবিরের ‘যুব আড্ডা’ কর্মসূচী

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
BJP.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় পদ্মশিবিরের সংগঠন দুর্বল। ভোটের আগে সেই দুর্বলতা ঢাকতে জনসংযোগ বৃদ্ধি করতে নয়া কর্মসূচি নিল বঙ্গ বিজেপি। ‘যুব আড্ডা’ নামে একটি কর্মসূচী চালু করছে বিজেপি।
কর্মসূচি চালু হয়ে গেল। গাছতলায়, পুকুরপাড়ে বা বাড়ির উঠানে চাটাই পেতে বসে আড্ডা, চা-চক্র। এসবের মধ্যে দিয়েই নিবিড় জনসংযোগের চেষ্টা চালাবেন দলের নেতা-কর্মীরা। মঙ্গলবার থেকে থেকে শুরু হয়েছে ‘যুব আড্ডা’, চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্রের খবর, গাছতলায় হোক বা পুকুরপাড়ে আড্ডা বা চা চক্রেই জনসংযোগের চেষ্টা চালাবেন বিজেপির নেতা-কর্মীরা।
সূত্রের খবর, বঙ্গ বিজেপির যুব মোর্চার তরফে জেলায় জেলায় জনসংযোগের জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে। ভোটের আগে বাংলা দখলের জন্য মরিয়া বিজেপি। তাই ভোট প্রচারে আমজনতার কাছে পৌঁছতেই এই নয়া কর্মসূচি। জানা গিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে ২০-২৫টি করে ‘যুব আড্ডা’র আয়োজন করা হবে। জমায়েতের টার্গেট নেওয়া হয়েছে ২৫ থেকে ৫০ জনের। তাঁদের সঙ্গে বসে আড্ডার ছলে প্রচার কৌশল নেওয়া হয়েছে।
এনিয়ে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁয়ের বক্তব্য, “দলের কথা সমাজের নিচের স্তর পর্যন্ত পৌঁছে দিতেই এই আড্ডার আয়োজন।” দিলীপ ঘোষ বলছেন, “যুবদের সমস্যা শোনার জন্য আমরা এই কর্মসূচি করছি। বিজেপি ক্ষমতায় এলে যাতে সেসব সমস্যার সমাধান করতে পারে দ্রুত।”

Continue Reading

Previous: ‘ফালতু সেকুলারিজম দেখাই না’, বাংলায় ভোটের আগে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
Next: আলোচনা ভেস্তে গেলে ইরানে ইজরায়েল হামলায় সমর্থনের ইঙ্গিত ট্রাম্পের, দাবি আন্তর্জাতিক প্রতিবেদনে

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.