Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আলোচনা ভেস্তে গেলে ইরানে ইজরায়েল হামলায় সমর্থনের ইঙ্গিত ট্রাম্পের, দাবি আন্তর্জাতিক প্রতিবেদনে

আলোচনা ভেস্তে গেলে ইরানে ইজরায়েল হামলায় সমর্থনের ইঙ্গিত ট্রাম্পের, দাবি আন্তর্জাতিক প্রতিবেদনে

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
trump-netinyahu.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনয়াহু কে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে তেহরানের বিরুদ্ধে ইজরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানে ওয়াশিংটন সমর্থন দেবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে ইতিমধ্যেই পশ্চিম এশিয়ায় নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক কার্যকলাপ নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় পৌঁছালে ইজরায়েল একতরফা সামরিক পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল। সেই প্রেক্ষিতেই ট্রাম্প নাকি নেতানিয়াহুকে আশ্বাস দিয়েছেন যে, কূটনৈতিক পথ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইজরায়েলের পাশে থাকবে। যদিও এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটন বা তেল আভিভ থেকে বিশদ বিবৃতি দেওয়া হয়নি।
সূত্রের খবর, সম্ভাব্য সমর্থনের মধ্যে গোয়েন্দা সহায়তা, আকাশপথ ব্যবহারের অনুমতি এবং সামরিক লজিস্টিক সহযোগিতার মতো বিষয় থাকতে পারে। তবে মার্কিন প্রশাসনের তরফে এখনও পর্যন্ত জোর দিয়ে বলা হচ্ছে যে, ইরান সমস্যার সমাধানে কূটনৈতিক পথই অগ্রাধিকার।
অন্যদিকে, ইজরায়েল বহুবার প্রকাশ্যে জানিয়েছে, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগেও বলেছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং প্রয়োজনে এককভাবেও পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, এই বার্তা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। একদিকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনা, অন্যদিকে সামরিক বিকল্প খোলা রাখার বার্তা এই দ্বৈত অবস্থান অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়াতে পারে। বিশেষত গাজা যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে ইসরায়েল-ইরান ছায়াযুদ্ধ ইতিমধ্যেই তীব্র হয়েছে। পর্যবেক্ষকদের মতে, আগামী কয়েক সপ্তাহের কূটনৈতিক অগ্রগতি নির্ধারণ করবে পরিস্থিতি কোন পথে এগোবে আলোচনার টেবিলে সমাধান, নাকি সামরিক সংঘাতের দিকে নতুন মোড়।

Post Views: 138

Continue Reading

Previous: বঙ্গে ভোটের জনসংযোগ বাড়াতে পদ্মশিবিরের ‘যুব আড্ডা’ কর্মসূচী
Next: বন্দেমাতরমের বিরোধিতা বিশ্বাসঘাতকতার সামিল: যোগী আদিত্যনাথ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.