Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বন্দেমাতরমের বিরোধিতা বিশ্বাসঘাতকতার সামিল: যোগী আদিত্যনাথ

বন্দেমাতরমের বিরোধিতা বিশ্বাসঘাতকতার সামিল: যোগী আদিত্যনাথ

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
yogi.jpg

ওঙ্কার ডেস্ক: গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্দেশিকা জারি করে জানিয়েছে, জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়ার আগে জাতীয় গান হিসেবে বন্দেমাতরম গাইতে হবে। শুধু তাই নয়, শাহি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যখনই জাতীয় গান-এর অফিশিয়াল সংস্করণ গাওয়া বা বাজানো হবে, তখন উপস্থিত সবাইকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে। মোদী সরকারের এই নির্দেশিকা ঘিরে দেশের বিভিন্ন জায়গায় বিতর্ক তৈরি হয়েছে। এই আবহে এবার এই বিষয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার উত্তরপ্রদেশের বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন যোগী আদিত্যনাথ বলেন, ‘বন্দে মাতরমের বিরোধিতা এবং জাতীয় প্রতীকের বিরুদ্ধে ‘অপমানজনক মন্তব্য’ করা বিশ্বাসঘাতকতার চেয়ে কম কিছু নয়।’

সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দুই দল সংবিধানের নামে মানুষকে বিভ্রান্ত করছে এবং জাতীয় সঙ্গীতকে অসম্মান করছে। বাজেট অধিবেশন চলাকালীন তিনি বলেন, রাজনৈতিক লাভের জন্য যদি কেউ ভারতের আত্মার উপর আক্রমণকারী এবং হানাদারদের মহিমান্বিত করে, তবে নতুন ভারত এবং নতুন উত্তরপ্রদেশ তা মেনে নেবে না। তাঁর কথায়, ‘আপনারা দেখেছেন কীভাবে জাতীয়তাবিরোধী কাজকর্মের সমর্থনে বিবৃতি দেওয়া হয় বা জাতীয় প্রতীকের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়। এটি বিশ্বাসঘাতকতার চেয়ে কম কিছু নয়।’

আদিত্যনাথ বলেন, ১৯৫০ সালের ২৪ জানুয়ারি গণপরিষদ কর্তৃক স্বীকৃত জাতীয় গান ভারতের গর্ব ও সম্মানের প্রতীক। তেরঙ্গা, জাতীয় সঙ্গীত, জাতীয় গান এবং জাতীয় প্রতীককে সম্মান করা প্রত্যেক ভারতীয়ের কর্তব্য। সরকারি প্রতিষ্ঠানে বন্দেমাতরম গাওয়া বাধ্যতামূলক করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

Post Views: 181

Continue Reading

Previous: আলোচনা ভেস্তে গেলে ইরানে ইজরায়েল হামলায় সমর্থনের ইঙ্গিত ট্রাম্পের, দাবি আন্তর্জাতিক প্রতিবেদনে
Next: পুলিশের বিরুদ্ধে ‘মাসোহারা’ নেওয়ার অভিযোগ, আইনি নোটিশের মুখে বিজেপি বিধায়ক মনোজ দিন্দা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.