Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুলিশের বিরুদ্ধে ‘মাসোহারা’ নেওয়ার অভিযোগ, আইনি নোটিশের মুখে বিজেপি বিধায়ক মনোজ দিন্দা

পুলিশের বিরুদ্ধে ‘মাসোহারা’ নেওয়ার অভিযোগ, আইনি নোটিশের মুখে বিজেপি বিধায়ক মনোজ দিন্দা

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
dinda.jpg

ওঙ্কার ডেস্কঃ পুলিশ মাসোহারা নেয়। সেই টাকা যায় কালীঘাটেও। সম্প্রতি ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রকাশ্য জনসভায় এই অভিযোগ তোলায় এবার আইনি নোটিশের মুখে বিজেপি বিধায়ক। এই ঘটনার তদন্তে নেমেছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
সম্প্রতি ময়নায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিন্দা অভিযোগ করেন, এলাকায় পুলিশ নিয়মিত তোলা আদায় করছে। সেই মাসোহারা নাকি পুলিশ সুপারের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সরাসরি ‘কালীঘাটে’। এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়।
পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, “সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি এসেছে, সেখানে এক সম্মানীয় জনপ্রতিনিধি দাবি করেছেন পুলিশ বিশেষ পেশার মানুষের কাছ থেকে মাসোহারা নিচ্ছে। এই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য এবং সঠিক তথ্য জনসমক্ষে আনার স্বার্থে বিধায়ক অশোক দিন্দাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিধায়কের পক্ষ থেকে একটি আবেদনে জানানো হয়েছে যে, তিনি এখন হাজিরা দিতে পারবেন না। তাই কিছুটা অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। তবে পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছেন, তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ হবে।

Post Views: 203

Continue Reading

Previous: বন্দেমাতরমের বিরোধিতা বিশ্বাসঘাতকতার সামিল: যোগী আদিত্যনাথ
Next: মণিপুরে নাগাদের সঙ্গে সংঘর্ষ, উখরুল থেকে ৫১ কুকি পড়ুয়াকে উদ্ধার পুলিশের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.