Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মণিপুরে নাগাদের সঙ্গে সংঘর্ষ, উখরুল থেকে ৫১ কুকি পড়ুয়াকে উদ্ধার পুলিশের

মণিপুরে নাগাদের সঙ্গে সংঘর্ষ, উখরুল থেকে ৫১ কুকি পড়ুয়াকে উদ্ধার পুলিশের

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মণিপুরে নাগাদের সঙ্গে কুকিদের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অন্তত ৫১ জন কুকি পড়ুয়াকে উদ্ধার করল পুলিশ। মণিপুরের নাগা-প্রধান এলাকা উখরুল জেলার একটি স্কুল থেকে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

উখরুল জেলার লিটান সারেখং এলাকায় কুকিদের সঙ্গে নাগাদের সংঘর্ষের সময় প্রায় ৩০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে উখরুলে এই সংঘর্ষ চলছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ‘সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জেলা পুলিশ উখরুলের জওহর নবোদয় বিদ্যালয় রামভা স্কুলের ৫১ জন ছাত্রকে সরিয়ে নিয়ে কাংপোকপি জেলার জেএনভিতে যাওয়ার জন্য সাইকুল থানায় হস্তান্তর করেছে।’ পুলিশ জানিয়েছে, ৫১ জন পড়ুয়ার মধ্যে ৩১ জন ছাত্র এবং ২০ জন ছাত্রী রয়েছে। তাদেরকে কুকি-প্রধান জেলা কাংপোকপিতে পাঠানো হয়েছে। পুলিশ সকল সম্প্রদায়কে সংযম বজায় রাখার জন্য অনুরোধ করেছে। সেই সঙ্গে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে প্রশাসনের তরফে।

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় লিটানে কুকি ও নাগা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। প্রায় তিন বছর ধরে, মণিপুর মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত হিংসায় উত্তাল। ২০২৩ সালের মে মাসে মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে ‘উপজাতি সংহতি মার্চ’ আয়োজনের পর উত্তর পূর্বের রাজ্যে অস্থিরতা শুরু হয়। সংঘর্ষে কম করে ২৬০ জনের মৃত্যু হয়েছে, ঘরছাড়া হয়েছেন হাজার হাজার মানুষ।

Post Views: 114

Continue Reading

Previous: পুলিশের বিরুদ্ধে ‘মাসোহারা’ নেওয়ার অভিযোগ, আইনি নোটিশের মুখে বিজেপি বিধায়ক মনোজ দিন্দা
Next: নতুন ছবিতে জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রোহিত রায়, কোন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁদের?

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.