Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন ছবিতে জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রোহিত রায়, কোন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁদের?

নতুন ছবিতে জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও রোহিত রায়, কোন ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁদের?

Online Desk ফেব্রুয়ারি 17, 2026
tuy.png

ওঙ্কার ডেস্ক: ঋতুপর্ণা সেনগুপ্তর হাত ধরে আসছে নতুন বাংলা ছবি ‘জয়ীতা’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়েও করেছেন তিনি। এছাড়াও রয়েছেন টলিপাড়ার বহু তারকা – রোহিত রায়, বিশ্বজিৎ চক্রবর্তী, মানসী সিনহা, রত্না ঘোষাল প্রমুখ। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ দত্ত।
‘জয়ীতা’র গল্পে বিশাল ধন-সম্পদ আর আভিজাত্যের মাঝেও একাকীত্বে ডুবে থাকা এক মানুষ শুভেন্দু রায়চৌধুরী। স্ত্রী বিয়োগের পর কলকাতার বিশাল বাড়িতে যিনি একা, সঙ্গী কেবল নিঃসঙ্গতা। তাঁর নিঃসঙ্গতা কাটাতে আসেন জয়ীতা। নিজের সেবা আর মমতায় তিনি শুভেন্দুবাবুর বিষণ্ণ জীবনে নতুন আলোর ছোঁয়া এনে দেন। কিন্তু সুখ সবার সয় না, এক্ষেত্রেও তেমনই। তারপর ধীরে ধীরে গল্প এগোয়। বাবা ও ছেলের মাঝখানে এক আবেগের সেতু হয়ে ওঠেন জয়ীতা। কিন্তু তারপর কী হয় সেটাই দেখাবে এই ছবি। জানা যাচ্ছে ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে‌।
ছবি প্রসঙ্গে রোহিত রায় বলেন, “আমার কাছে বাংলা ছবিতে কাজ করাটা অত্যন্ত গর্বের ও আবেগের বিষয়। ২০১০ সালে আমি আমার প্রথম বাংলা ছবি করি এবং তারপর থেকে এ পর্যন্ত প্রায় ন’দশটি ছবি করেছি। তাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমি খুব বেশি নিয়মিত না হলেও, যখনই এখানে আসি আমি দারুণ উপভোগ করি। অন্যদিকে, ঋতুপর্ণা জানান, “জিৎ-এর পটাদার কীর্তি ছবিতে প্রযোজনায় ছিলাম। রোহিতের সঙ্গে কাজ করা সবসময়ই অনেক মজার কারণ ও খুব মজাদার একজন মানুষ এবং আমরা অনেক ছবিতে কাজ করেছি, মানে তিনটি বাংলা এবং দুটি হিন্দি। আমি সবসময় ওর সঙ্গে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি।”

Post Views: 111

Continue Reading

Previous: মণিপুরে নাগাদের সঙ্গে সংঘর্ষ, উখরুল থেকে ৫১ কুকি পড়ুয়াকে উদ্ধার পুলিশের
Next: মমতা বন্দোপাধ্যায় দেশের পরবর্তী মহিলা প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য; দাবি কংগ্রেস ঘনিষ্ঠের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.