Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
CBI.jpg

ওঙ্কার ডেস্কঃ আরজি কর কাণ্ডের ফাইল খুলেছে। বাংলায় বিজেপি সরকার এলে আরজি কর কান্ডের ফাইল খুলবে বলে নির্বাচনের প্রচারে বার বার আওয়াজ তুলেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্যের নেতা মন্ত্রীরা। সেই মতো, বাংলায় পালাবদল হতেই আরজি কর ফাইল খুলেছে। ধর্ষণ-খুনের ঘটনার তদন্তে দিন দুয়েক আগেই আরজি কর হাসপাতালে পৌঁছে গিয়েছিল সিবিআই। এ বার তদন্তকারীরা গেলেন পাটিহাটির শ্মশান ঘাটে।
সূত্রের খবর, ঘটনার দিন সেখানে কী হয়েছিল, তা-ই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। নির্যাতিতার পরিবার দাবি করেছিল যে, তড়িঘড়ি নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। নির্যাতিতার পরিবারের দাবিগুলি খতিয়ে দেখতে সম্প্রতি পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত আরও জানিয়েছে, সিবিআইকে পুনরায় ঘটনাস্থলে যেতে হবে। পরিবারের সঙ্গে কথা বলতে হবে। সে সব মেনেই আবার তদন্ত শুরু হয়েছে।
পরিবারের অভিযোগ, নির্যাতিতার দেহ ‘তড়িঘড়ি’ দাহ করার জন্য সেই রাতে ‘চাপ’ সৃষ্টি করা হয়েছিল তাদের উপর। মূলত প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল মাজি এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের বিরুদ্ধেই চাপ সৃষ্টির অভিযোগ উঠেছিল। সম্প্রতি তাঁদের বিরুদ্ধে আদালতেরও দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। কিন্তু সিবিআই আদালতে জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে তাদের কাছে কোনও প্রমাণ নেই।
২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার কক্ষ থেকে চিকিৎসক-পড়ুয়া তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। প্রথমে কলকাতা পুলিশ তদন্ত শুরু করলেও পরে সেই দায়িত্ব দেওয়া হয় সিবিআই-কে। ওই ঘটনায় সঞ্জয় রায় নামে মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের সাজা দেয় নিম্ন আদালত। সম্প্রতি নির্যাতিতার পরিবারের তরফে তদন্তে একাধিক গাফিলতির বিষয় তুলে ধরে ঘটনার পুনর্তদন্তের আবেদন করা হয়েছিল হাইকোর্টে। তারপর ফের তদন্ত শুরু করেছে সিবিআই।

Post Views: 30

Continue Reading

Previous: বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী
Next: জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

সম্পর্কিত গল্প

Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.