Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভোটের দিন ‘দ্বিস্তরীয় যাচাই’-র ব্যাবস্থা করল নির্বাচন কমিশন

ভোটের দিন ‘দ্বিস্তরীয় যাচাই’-র ব্যাবস্থা করল নির্বাচন কমিশন

Online Desk এপ্রিল 20, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: বাংলায় সুষ্ঠু ভাবে ভোট পরিচালনা করতে নজিরবিহীন সিধান্ত নিল নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দিন বুথ চত্বরে ভিড় এড়াতে এবং জাল ভোটার রুখতে ‘টু স্টেপ ভেরিফিকেশন’ বা ‘দ্বিস্তরীয় যাচাই’-র ব্যাবস্থা করল নির্বাচন কমিশন। ১৮ তারিখ মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানানো হয়। এই বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, ২১ এপ্রিল সন্ধ্যে ৬ টা থেকে সমস্ত এলাকায় লাগু থাকবে ‘সাইলেন্স পিরিয়ড’। দ্বিতীয় দফা ভোটের জন্য স্থায়িত্ব কাল থাকবে ২৭ এপ্রিল সন্ধ্যে সন্ধ্যে ৬ টা পর্যন্ত। বুথে ঢোকার আগে সমস্ত ভোটারদের পেরতে হবে দ্বিস্তরীয় যাচাই প্রক্রিয়া। বুথে প্রবেশ করার আগে প্রথমে সমস্ত ভোটারদের পরিচয়পত্র খতিয়ে দেখবেন নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী। এরপরই সংশ্লিষ্ট ঐ ব্যাক্তির ‘ভোটার অ্যাসিস্ট্যান্স বুথ’-এ উপস্থিত থাকবেন বিএলও। সংশ্লিষ্ট ভোটার ওই এলাকারই কি না এবং তাঁর পরিচয়পত্রের সত্যতা বিএলও-ই চূড়ান্তভাবে যাচাই করবেন। বিএলও সবুজ সংকেত দিলেই কেবল ভোটার ভোটকক্ষে প্রবেশের অনুমতি পাবেন। নির্দেশিকায় বলা হয়েছে ভোটের দিন সমস্ত জায়গায় বজায় থাকবে ১৬৩ বি এন এস এস ধারা। এর ফলে সংশ্লিষ্ট ঐ এলাকায় কনও রকম জটলা করা যাবে না। যারা এই নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। এমনকি বুথ সংলগ্ন সরু গলিগুলোতেও নজরদারি চালাবে পুলিশ ও আধাসেনা। ভুয়ো ভোটার বা বহিরাগতদের প্রবেশ রুখতে প্রতিটি বুথ চত্বরে স্পষ্ট চিহ্নিতকরণ বা ‘ভিজিবল মার্কিং’ করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের স্পষ্ট বক্তব্য যদি কেই আইন অমান্য করেন তাদের বিরুদ্ধে আইননানুগ কড়া ব্যাবস্থা নেওয়া হবে। রাজ্যের ডিআইজি থেকে শুরু করে সমস্ত পুলিশ আধিকারিকদের সমস্ত নির্দেশ অতিদ্রুত বলবৎ করার কথা বলা হয়েছে।

Post Views: 91

Continue Reading

Previous: ইরানী জলপথে অবরোধ না সরালে কোন শান্তি বৈঠক হবে না! সাফ জানিয়ে দিল তেহরান
Next: মহানগরে আসতে পারে দুইশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী; তৎপরতা লালবাজারের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.