Skip to content
মে 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • খনিতে বন্ধ অবৈধ খনন, নির্দেশ অমান্য করলেই শাস্তি

খনিতে বন্ধ অবৈধ খনন, নির্দেশ অমান্য করলেই শাস্তি

Online Desk মে 19, 2026
ASNL-COALMINE-MIKING-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বিসিসিএল-এর দামাগড়িয়া খোলামুখ খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলনে নিষেধাজ্ঞা। মঙ্গলবার আসানসোলের কুলটি থানা এলাকায় এ বিষয়ে মানুষকে সচেতন করতে শুরু হয় মাইকিং। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও বিসিসিএল-এর দামাগড়িয়া কয়লা খনি কর্তৃপক্ষ এই মাইকিং করে।

খনির আশেপাশের বড়িরা গ্রামে মাইকে প্রচার করে মানুষকে সচেতন করা হয়। মাইকিং-এ বলা হয়, ‘খনির ভেতরে কেউ প্রবেশ করবেন না! জীবনের ঝুঁকি নিয়ে এই কাজে লিপ্ত হবেন না! নির্দেশ অমান্য করলে অভিযান চালানোর পাশাপাশি আটক করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে পশ্চিম বর্ধমান-এর জামুরিয়ায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড -এর একটি ভূগর্ভস্থ কয়লা খনিতে বায়ু বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণে এক জন নিহত হন এবং ১২ জন জখম হন। এই ঘটনার পরেই অবৈধভাবে খননকাজ এবং অবৈধ খনি নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। অবৈধভাবে কয়লা খননে জারি করা হয় নিষেধাজ্ঞা। সরকারি নির্দেশ মত মঙ্গলবার মাইকিং করা হয় আসানসোলে। মাইকিং কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিআইএসএফ আধিকারিক, চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ, দামাগড়িয়া কয়লা খনি কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, আগামীতেও মাইকিং করে সচেতনতা অভিযান চালানো হবে।

Post Views: 5

Continue Reading

Previous: তৃণমূল ছেড়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্তুতি গাইলেন প্রাক্তন বিধায়ক
Next: ‘চিকেনস নেক’-এর সুরক্ষার জন্য কেন্দ্রের হাতে ১২০ একর জমি তুলে দিল রাজ্য সরকার

সম্পর্কিত গল্প

lahore.jpg

দেশভাগের আগের নাম ফিরছে পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ জায়গার, রহমান গলি হল রাম গলি! নেপথ্যে যে কারণ

Online Desk মে 19, 2026
rape-accused.jpg

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!

Online Desk মে 19, 2026
Untitled.png

ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

Online Desk মে 19, 2026

You may have missed

lahore.jpg

দেশভাগের আগের নাম ফিরছে পাকিস্তানের বহু গুরুত্বপূর্ণ জায়গার, রহমান গলি হল রাম গলি! নেপথ্যে যে কারণ

Online Desk মে 19, 2026
rape-accused.jpg

জেল থেকে মুক্তির পর ধর্ষণে অভিযুক্তকে মালা পরিয়ে নায়কের সম্মান যোগীরাজ্যে!

Online Desk মে 19, 2026
Untitled.png

ফের বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা, সামলাতে নাজেহাল গোটা দেশ!

Online Desk মে 19, 2026
cabinet-f.jpg

রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারণে কেন ‘ধীরে চলো’ নীতি বিজেপির?

Online Desk মে 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.