Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • তৃণমূলের পার্টি অফিসে বদলে গেল বামেদের কার্যালয়ে! মুর্শিদাবাদে জোড়াফুল শিবির ছাড়ল ৪০০ পরিবার

তৃণমূলের পার্টি অফিসে বদলে গেল বামেদের কার্যালয়ে! মুর্শিদাবাদে জোড়াফুল শিবির ছাড়ল ৪০০ পরিবার

Online Desk এপ্রিল 18, 2026
cpim.jpg

ওঙ্কার ডেস্ক: বিধানসভা নির্বাচনের আগে বড়সড় দল বদলের ঘটনা। মুর্শিদাবাদে প্রায় ৪০০টি পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দিয়েছে। শুধু তাই নয়, তৃণমূলের পার্টি অফিস দখল করে নিয়েছেন সদ্য লাল শিবিরে যোগদানকারী কর্মী সমর্থকরা। জোড়াফুল শিবিরের পতাকা নামিয়ে সেখানে লাল পতাকা উড়িয়ে দিয়েছেন তাঁরা। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি এনামুল মালিথা ওরফে বাবু। তিনি সিপিএমে যোগ দেন। তাঁর সঙ্গে এলাকার ৪০০ পরিবারও তৃণমূল ছেড়ে লাল শিবিরে নাম লেখায়। শতাধিক মানুষ সিপিএমে যোগ দেওয়ায় ওই ওয়ার্ড কার্যত তৃণমূল শূন্য বর্তমানে। বিক্ষুব্ধদের দাবি, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেও তাঁরা সম্মান পাচ্ছিলেন না। তাই দল বদল করেছেন তাঁরা। যদিও তৃণমূলের দাবি, কোনও পার্টি অফিস কেউ দখল করেনি। যেটির প্রসঙ্গে এ কথা হচ্ছে, তা এনামুলের নিজের বাড়ির অংশ। আর এনামুলকে অনেক আগেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি শাসকদলের।

উল্লেখ্য, বঙ্গে নির্বাচনের আগে পরে বহু জনপ্রতিনিধি দল বদল করেন। পশ্চিমবনঙ্গবাসীর কাছে এটি একটি চেনা ছবি। কিন্তু নির্বাচনের আগে একসঙ্গে ৪০০ পরিবারের শাসকদল ছেড়ে বিরোধী দলে সামিল হওয়া কার্যত বিরল বলে মনে করা হচ্ছে। তুবে এর ফলে সিপিএমের অনেকটাই শক্তিবৃদ্ধি হল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এখন আসন্ন নির্বাচনে ওই কেন্দ্রে কতটা শক্তি অর্জন করতে পারে সেটাই দেখার।

Post Views: 78

Continue Reading

Previous: বেলডাঙাকাণ্ডে জামিন পেলেন ১৫ জন, চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ
Next: জঙ্গলমহলে জোর প্রচার, একদিনে চার সভায় মোদির ঝড়

সম্পর্কিত গল্প

dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.