Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বেলডাঙাকাণ্ডে জামিন পেলেন ১৫ জন, চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ

বেলডাঙাকাণ্ডে জামিন পেলেন ১৫ জন, চার্জশিট দিতে ব্যর্থ এনআইএ

Online Desk এপ্রিল 18, 2026
nia.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলার পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল ঝাড়খণ্ডে। যে ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের বেলডাঙা। রাস্তা অবরোধ-সহ ভাঙচুর ও রেল লাইন অবরুদ্ধ করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছিল। সেই ঘটনার ৯০ দিন পেরিয়ে গিয়েছে। কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থা এই ঘটনায় কোনও চার্জশিট জমা দিতে না পারায়, ধৃতদের মধ্যে ১৫ জনের জামিন মঞ্জুর করল বিশেষ এনআইএ আদালত। ১০ হাজার টাকার বন্ডে তাঁদেরকে জামিন দিয়েছেন বিচারক। পাশাপাশি, অভিযুক্তরা কখন কোথায় যাচ্ছে, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছে আদালত।

গত জানুয়ারি মাসে মুর্শিদাবাদের বেলডাঙায় ভাঙচুর, রেল অবরোধ করেছিল স্থানীয় মানুষজজন। সংবাদমাধ্যমকে আক্রমণের অভিযোগও উঠেছিল তাদের বিরুদ্ধে। রাজ্য পুলিশ প্রথম তদন্ত শুরু করলেও পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার যায় এনআইএ এর হাতে। সব মিলিয়ে ৩৫ জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট না জমা দিতে পারায় শনিবার জামিন পান ১৫ জন।

জামিন প্রাপকদের যে শর্ত দিয়েছে আদালত, তার মধ্যে রয়েছে কলকাতা পুরসভা এলাকা ছেড়ে বাইরে না যাওয়ার নির্দেশ। মামলার প্রতিটি শুনানিতে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে। উল্লেখ্য, এর আগে অভিযুক্তদের বেলডাঙা থেকে কলকাতায় আনার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছিল। যা বিচারের কাজে বিঘ্ন ঘটিয়েছিল। তা এড়াতে অভিযুক্তদের কলকাতায় থাকার নির্দেশ দিয়েছে আদালত। তবে ১৫ জন শর্ত সাপেক্ষে ছাড়া পেলেও বাকি ২০ জন এখনও জেল হেফাজতেই রয়েছেন।

Post Views: 116

Continue Reading

Previous: তামিলনাড়ু-এ খাদে পরে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
Next: তৃণমূলের পার্টি অফিসে বদলে গেল বামেদের কার্যালয়ে! মুর্শিদাবাদে জোড়াফুল শিবির ছাড়ল ৪০০ পরিবার

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.