ওঙ্কার ডেস্কঃ বাংলায় পালাবদলের পর থেকে একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার। বাংলার বিভিন্ন জেলা থেকে খাস কলকাতা, তৃণমূল নেতা থেকে বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতি ও মানুষের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে। শওকত মোল্লার মতো প্রাক্তন বিধায়ক আবার বোমা বিস্ফোরণের অভিযোগে জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন। এবার তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য।
ফেসবুকে কারও নাম না করে দেবাংশু লিখেছেন, ‘কিছু চোর ডাকাত তোলাবাজদের গ্রেফতার হতে দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়। তৃণমূলের নেতা, প্রাক্তন বিধায়ক, কাউন্সিলরদের চোর ডাকাত তোলাবাজ বলে নিশানা করলেন দলের তরুণ নেতা দেবাংশু দলের কাচেহ একটা দাবি জানিয়েছেন। এঁদের মতো ‘বদমাইশদের’ কারও দায়িত্ব নেবেন না বলে তাঁদের পুরোপুরি ঝেড়ে ফেলার দাবি দলের কাছেই তুলেছেন দেবাংশু।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘কিছু চোর ডাকাত তোলাবাজদের গ্রেফতার দেখে যে কী আনন্দ পাচ্ছি, বলে বোঝানোর নয়। একেকটা জেলাকে বাপের সম্পত্তি ভেবে বসেছিল, আঙুলের ডগায় পুলিশকে নাচাতো! মানুষের বুকের উপর পা দিয়ে সাম্রাজ্য গঠন করেছিল। ছোট ছোট মুখ্যমন্ত্রী ভেবে নিয়েছিল নিজেদের।’ ছাব্বিশের নি র্বাচনে ভরাডুবির জন্য এই সমস্ত নেতারাই দায়ি বলেও সুর চড়িছেন দেবাংশু।
দেবাংশু আরও লিখেছেন, ‘জেলায় জেলায় ভরাডুবির হোতা এঁরাই! আমরা যারা সৎ ভাবে রাজনীতি করেছি, গায় কালির দাগ লাগতে দিইনি, এসব কিছু বদমাইশের দায় দায়িত্ব পরাজয়ের পরেও কাঁধে নিতে যাব কেন? অভ্যন্তরীণ তদন্ত করে দলও পার্মানেন্টলি ঝেড়ে ফেলুক।’
রাজনৈতিক মহলের একাংশের দাবি, দেবাংশু এসব লিখে বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার রাখতে চাইছে। দলে ভাঙনের সময়ে দেবাংশুর এই মন্তব্য গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।