Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বীরভূমের দৌর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের দিকে এবার তোলাবাজির অভিযোগ!

বীরভূমের দৌর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের দিকে এবার তোলাবাজির অভিযোগ!

Online Desk জুন 7, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ৪ ঠা মে রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা কর্মীদের থেকে উঠে আসছে নানান অভিযোগ। কখনো বাঁচতে লুকিয়ে যাচ্ছেন খাটের তলায়। জনরোষের সামনে পড়ে খাচ্ছেন ডিম। এবার তেমনই এক অভিযোগ উঠলো তৃণমূলের দৌর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের দিকে। বোমা-বন্দুক দেখিয়ে ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ইট লুঠ করা হয়েছিল বলে অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে এই অভিযোগ সামনে আসায় এখন রাজ্য-রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। এই অনুব্রত মণ্ডল আগেই জেল খেটেছেন। তিহাড় জেলে কাটাতে হয়েছে দীর্ঘদিন। এবার আবার তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল। তাঁর নির্দেশেই এই কাজ হয়েছিল বলে অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর বোমা-বন্দুক দেখিয়ে ইটভাটা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা ইট লুঠ করা হয় বলে অভিযোগ উঠেছে। তৎকালীন বীরভূমের তৃণমূল সভাপতির নির্দেশেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, ১০০টি ট্রাক্টর-সহ দলবল নিয়ে কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান মামন শেখের নেতৃত্বে লুটপাট চলেছিল বলে অভিযোগ।
অন্যদিকে ইট ভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডলকে তখন নিজের ব্যবসা ছেড়ে প্রাণ ভয়ে পালাতে হয়েছিল। পুলিশের কাছে গিয়েও সহযোগিতা মেলেনি। শুধু তাই নয়, তৎকালীন জেলাশাসক ও পুলিশ সুপারকেও লিখিত অভিযোগ করেও কোনও সমাধান মেলেনি। রাজ্যে পালাবদলের পরে মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়েই অনুব্রত-সহ ১৩ জনের নামে এবার লিখিত অভিযোগ দায়ের করলেন ওই ইটভাটা মালিক। শান্তিনিকেতন থানার আদিত্যপুরের পাথরঘাটা গ্রামে লায়ন ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটা রয়েছে। সেখানেই এমন ঘটনা ঘটেছিল বলে অভিযোগ। এই বিষয়ে ওই ইট ভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল বলেন, এর আগে অনেক বার অনুব্রত মণ্ডল তৃণমূল পার্টি অফিসের জন্য টাকা চেয়েছিলেন। সেই সময় একবার তিনি ইট দিয়েছিলেন। বার বার তাঁকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন তিনি। অনুব্রত মণ্ডলের নির্দেশেই উপপ্রধান মামন ও তাঁর অনুগামীরা হাতে বন্দুক নিয়ে বোমা মেরে প্রায় ১০০টি ট্রাক্টরে লোকজন নিয়ে এসে ৩০ লক্ষ টাকার ইট লুঠ করেছিল। আমি প্রাণ ভয়ে পালিয়েছিলাম। আমার ব্যবসা শেষ করে দিয়েছে। আমি চাই আমার টাকা উদ্ধার হোক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক পুলিশ।’

Post Views: 76

Continue Reading

Previous: তৃণমূল নেতাদের গ্রেফতারে আনন্দিত দেবাংশু ভট্টাচার্য
Next: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে হিন্দুত্ববাদীদের ‘পর্ক উৎসব’, কী বক্তব্য বামনেতার!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.