Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে হিন্দুত্ববাদীদের ‘পর্ক উৎসব’, কী বক্তব্য বামনেতার!

বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে হিন্দুত্ববাদীদের ‘পর্ক উৎসব’, কী বক্তব্য বামনেতার!

Online Desk জুন 7, 2026
BIKASH.jpg

ওঙ্কার ডেস্কঃ বছর দশেক আগে ধর্মতলায় দাঁড়িয়ে গোমাংস খেয়েছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। উদ্দেশ্য ছিল, ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে বার্তা দেওয়া। বছর দশের পর বিজেপি ক্ষমতায় আসার পর সেই ঘটনায় এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে হিন্দুত্ববাদীদের ‘পর্ক উৎসব’। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, বামনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে ‘পর্ক উৎসব’ উদযাপন করছেন কয়েকজন যুবক। তাঁদের দাবি, তাঁরা অরাজনৈতিক হিন্দু সংগঠন ‘জাতির কথা’র সদস্য।
আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টিফিন বক্স হাতে বামনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে এক যুবক। তিনি বিকাশবাবুকে বাইরে ডাকছেন শুয়োরের মাংস খাওয়ার জন্য। নিজেকে ব্রাহ্মন সন্তান বলেও পরিচয়ও দেন তিনি। তাঁর যুক্তি একটাই, ধর্মনিরপেক্ষতার বার্তা দিতে যদি তিনি গোমাংস খেতে পারেন, তাহলে শুয়োর খাবেন না কেন!
এবার এই ইস্যুতে মুখ খুললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিবেকানন্দকে স্মরণ করে বুঝিয়ে দিলেন, নিজের অবস্থানে তিনি অনড়। সোশাল মিডিয়াতেই এই ঘটনার জবাব দিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি লেখেন, ‘সমাজমাধ্যমে একটি পোস্ট দেখে খুব উল্লসিত হলাম। কিছু সনাতনী দাবিদার ‘অসনাতনী’ পোষাকে সজ্জিত হয়ে আমার বাড়ির সামনে এসে শুয়োরের মাংস খেয়ে ‘পর্ক উৎসব’ পালন করলেন। তাঁরা প্রমাণ করলেন সনাতনী হলে শুয়োর খেতে আপত্তি নেই। আর একটু কষ্ট করে বিবেকানন্দ চর্চা করলে গরুর মাংস খাওয়ায় কোনও আপত্তি থাকতো না। অবশ্য ওদের মতে বিবেকানন্দ হয়তো হিন্দু সনাতনী নয়। আরও ভাল হতো যদি ওরা দেখাতেন, কোনও এক রামহনুমানপ্রসাদজীর ফ্রিজে শুয়োরের মাংস রাখার জন্য রহমত আলীরা তাঁকে পিটিয়ে খুন করেছে।’

Post Views: 81

Continue Reading

Previous: বীরভূমের দৌর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের দিকে এবার তোলাবাজির অভিযোগ!
Next: সন্দেশখালিতে একাধিক অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেফতার ৬

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.