Skip to content
জুলাই 11, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শংকরপুরের গভীর সমুদ্রে নিখোঁজ ১৫ মৎস্যজীবী

শংকরপুরের গভীর সমুদ্রে নিখোঁজ ১৫ মৎস্যজীবী

Online Desk জুলাই 9, 2026
TRALER.jpg

ওঙ্কার ডেস্কঃ শংকরপুরের গভীর সমুদ্রে নিখোঁজ ১৫ মৎস্যজীবী। গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে নিখোঁজ হল ট্রলার। বুধবার গভীররাত পর্যন্ত ট্রলারটির সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলেই খবর। এরপরেই উপকূলরক্ষীবাহিনীকে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়।

পুলিশ সূত্রে খবর, নিখোঁজ ট্রলারটির নাম ‘মা কালী’। ট্রলারটির মালিক রামনগর থানার দেউলিবাংলা এলাকার বাসিন্দা অভিজিৎ বেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শুরুতেই গভীর সমুদ্রে মাছ ধরতে যায় ওই ট্রলারটি। নির্দিষ্ট সময়ে ট্রলারটির ফেরার কথা থাকলেও সেটি ফেরেনি। এমনকী ট্রলারে থাকা ১৫ জন মৎস্যজীবী কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলেই খবর।

আবহাওয়া খারাপ হওয়ায় উৎকণ্ঠা বাড়ছে ট্রলার মালিক থেকে শুরু করে নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারে। যদিও বুধবার রাতেই শংকরপুর মৎস্যবন্দরে যান মন্ত্রী রাজেশ মাহাতো। ছিলেন পুলিশ সুপার অংশুমান সাহা। নিখোঁজ পরিবারের সঙ্গে কথা বলে সমস্তরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

শংকরপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশরঞ্জন নায়ক জানিয়েছেন, প্রশাসন, স্থানীয় বিধায়ককে পুরো ঘটনা জানানো হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীকেও জানানো হয়েছে। ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাতে হস্তক্ষেপ করেন, সেই আবেদনও জানানো হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে।

Post Views: 28

Continue Reading

Previous: কোন পরিস্থিতিতে গুলি চালিয়েছিল পুলিশ ? বারুইপুর এনকাউন্টারের তদন্তে সিআইডি
Next: ভূমিধসে অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ

সম্পর্কিত গল্প

Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
suvendu-cm.jpg

সোমবার থেকে রাজ্যজুড়ে লাগু গুন্ডাদমন আইন, জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুলাই 10, 2026

You may have missed

Kolkata-League.jpg

রবিবার ইস্টবেঙ্গল জর্জ ম্যাচ দিয়ে শুরু কলকাতা লিগ

Online Desk জুলাই 10, 2026
Big-Bash.jpg

চেন্নাইতে হবে বিগ ব্যাশ ম্যাচ, অস্ট্রেলিয়া গিয়ে ঘোষণা মোদীর

Online Desk জুলাই 10, 2026
Untitled.png

জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তুনু সিংহের বিরুদ্ধে চার্জশিট পেশ

Online Desk জুলাই 10, 2026
Miguel.jpg

কলকাতা ফুটবলে নতুন চমক ! সোনার বলের মালিক এবার মোহনবাগানে

Online Desk জুলাই 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.