Skip to content
আগস্ট 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : দীর্ঘদিনের যানজট ও দুর্ভোগের অবসান ঘটাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা–২ নম্বর ব্লকের বালিঘাই এলাকায় রাস্তা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জমি মাপজোক এবং রাস্তার জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। কিন্তু কাজের সূচনাতেই তৈরি হয়েছে বিতর্ক। মঙ্গলবার দুপুরে বালিঘাই জোড়া রাস্তার মুখ সংলগ্ন এলাকায় প্রশাসনের আধিকারিকরা মাপজোক শুরু করতেই স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, রাস্তা সম্প্রসারণের কাজ যদি জনস্বার্থে হয়, তাহলে প্রথমেই বালিঘাই বাজার এবং বাজার সংলগ্ন এলাকায় মাপজোক ও দখলদারি চিহ্নিত করার কাজ শুরু হওয়া উচিত ছিল। তাঁদের দাবি, বাজার এলাকার বহু অংশ দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছে। সেই অংশে কোনও পদক্ষেপ না নিয়ে অন্য জায়গায় মাপজোক শুরু করায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।
গ্রামবাসীদের বক্তব্য, “আইন সবার জন্য সমান হওয়া উচিত। বাজারে যদি বেআইনি দখল থাকে, তাহলে আগে সেগুলি উচ্ছেদ করা হোক। আমরা নিজেদের রায়ত জমিতে বাড়ি তৈরি করে বসবাস করছি। আমাদের জমিতে হাত দেওয়ার আগে বাজার এলাকার অবৈধ দখল সরানো প্রয়োজন।” তাঁদের আরও অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য বাজার এলাকাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কি না, সেই প্রশ্নও এখন উঠতে শুরু করেছে।
বিক্ষুব্ধ বাসিন্দারা জানান, বালিঘাই বাজারে দীর্ঘদিন ধরে রাস্তার উপর স্থায়ী ও অস্থায়ী দখল রয়েছে। এর ফলে প্রতিদিন যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। তাই রাস্তা সম্প্রসারণের আগে বাজার এলাকাকে সম্পূর্ণ দখলমুক্ত করে প্রশাসনের স্বচ্ছ ও নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি তুলেছেন তাঁরা। অন্যদিকে, বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির সম্পাদক তথা এলাকার স্থায়ী বাসিন্দা আশীষ ধাওয়া প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বহুদিন ধরেই বালিঘাই বাজারে ভয়াবহ যানজট লেগে থাকে। সাধারণ মানুষ, ব্যবসায়ী, স্কুল-কলেজের পড়ুয়া, রোগী—সকলেই সমস্যায় পড়েন। রাস্তা সম্প্রসারণ হলে যান চলাচল অনেক সহজ হবে এবং এলাকার উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে। প্রশাসন দ্রুত কাজ শেষ করুক, এটাই আমাদের প্রত্যাশা।” কিন্তু মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান শংকর সাউ বলেন, “রাস্তা সম্প্রসারণ হলে সবার ভালো। জনগণের উন্নয়ন হবে। উন্নয়ন হোক, এটাই আমি চাই। মানুষ যদি চায় এবং এই এলাকাবাসী চাইলে রাস্তা সম্প্রসারণ অতি অবশ্যই হবে।”
বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে জমি মাপজোক ও চিহ্নিতকরণের কাজ চলছে। তবে এই কাজকে কেন্দ্র করে স্থানীয়দের একাংশের আপত্তি এবং আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবি প্রশাসনের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। রাস্তা সম্প্রসারণের কাজ কি সমানভাবে এবং নিরপেক্ষভাবে এগোবে, নাকি গ্রামবাসীদের দাবি মেনে প্রথমে বাজার এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে—সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বালিঘাই এলাকার বাসিন্দারা।

Post Views: 35

Continue Reading

Previous: পানিঘাটা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে পরিবহন মন্ত্রী অর্জুন সিং, স্বাস্থ্য পরিষেবা নিয়ে রোগী ও কর্মীদের সঙ্গে কথা
Next: গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

সম্পর্কিত গল্প

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026

You may have missed

rachana-banerjee.jpg

‘আমরা ২০ জনই আছি, সংখ্যাটা আরও বাড়তে পারে’, শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর দাবি রচনার

Online Desk আগস্ট 4, 2026
hasina-sk.jpg

দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
Capture.JPG

বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!

Online Desk আগস্ট 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.