Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

গ্রেফতারের প্রায় চার ঘণ্টা পর আদালতের নির্দেশে জামিন পেলেন উদয়নিধি স্ট্যালিন

Online Desk আগস্ট 4, 2026
udaynidhi-stalin.jpg

ওঙ্কার ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী তৃষাকে নিয়ে করা দ্বৈত অর্থমূলক মন্তব্যের জেরে গ্রেফতার হয়েছিলেন তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিন। মঙ্গলবার প্রায় চার ঘণ্টা পর মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে তিনি পুলিশি হেফাজত থেকে জামিন পেলেন। আদালত তামিলনাড়ু পুলিশকে নির্দেশ দিয়েছিল, এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষ করার পর ডিএমকে বিধায়ক তথা বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে মুক্তি দিতে হবে।

মঙ্গলবার মাদ্রাজ ইকোর্ট ডিএমকে নেতাকে নির্দেশ দেয়, তদন্তের প্রয়োজনে যখনই দরকার হবে, তখন তাঁকে সহযোগিতা করতে হবে। আদালতে শুনানির সময় তাঞ্জাভুর পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেল বিজয় নারায়ণ। তিনি জানান, উদয়নিধিকে তাঞ্জাভুরে নিয়ে যাওয়া হলেও পুলিশ তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর কোনও পরিকল্পনা করছে না। অ্যাডভোকেট জেনারেল বলেন, রাজ্য সরকার কেবল তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুক্তি দিতে চায়। সূত্রের খবর, সোমবার তাঞ্জাভুরে কাবেরী ইস্যু নিয়ে এক প্রতিবাদ সভা আয়োজিত হয়। সেখানে উদয়নিধির মন্তব্যের জেরে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নীলাঙ্কারাইয়ে বাসভবনে পৌঁছায়। মঙ্গলবার ওই ডিএমকে নেতাকে গ্রেফতার করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য তাঞ্জাভুরে নিয়ে যাওয়া হয়। এ দিকে আগাম জামিনের জন্য তিনি আদালতের দ্বারস্থ হন।

এদিন সাংবাদিকদের স্ট্যালিন বলেন, ‘মুখ্যমন্ত্রী ছাড়া আমি কি আর কারও নাম উল্লেখ করেছিলাম? তাহলে কেন এমনটা হচ্ছে? আদালতই এ বিষয়ে সিদ্ধান্ত নিক।’ অশ্লীল শব্দ ব্যবহার এবং নারীর শালীনতা ক্ষুণ্ণ করার মতো বিষয়ে পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। উদয়নিধির ওই আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার করে মুখ্যমন্ত্রী বিজয়ের দল টিভিকে পুলিশ এবং জাতীয় মহিলা কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে।

Continue Reading

Previous: বালিঘাইতে রাস্তা সম্প্রসারণ ঘিরে তীব্র বিতর্ক, মাফজোক শুরু হতেই বিক্ষোভ — আগে বাজারের বেআইনি দখল উচ্ছেদের দাবিতে সরব গ্রামবাসীরা!
Next: দেশ ছাড়ার পর ভারতের মাটি থেকে প্রথম বার সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন হাসিনা, দূরত্ব বাড়াল নয়াদিল্লি

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.