Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • রেশন দুর্নীতি মামলায় বাংলায় ফের সক্রিয় ইডি, ১২ জায়গায় চলছে তল্লাশি

রেশন দুর্নীতি মামলায় বাংলায় ফের সক্রিয় ইডি, ১২ জায়গায় চলছে তল্লাশি

Online Desk এপ্রিল 10, 2026
ED.jpg

ওঙ্কার ডেস্কঃ বিধানসভা ভোটের আগে রেশন দুর্নীতি মামলায় বাংলায় ফের সক্রিয় ইডি। শুক্রবার কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় একযোগে হানা দেয় তদন্তকারীরা। সূত্রের খবর, শুক্রবার ভোরেই ইডি আধিকারিকদের একাধিক দল সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। কলকাতার একাধিক ঠিকানা ছাড়াও জেলার মধ্যে বনগাঁ, মুর্শিদাবাদ, হাওড়া-সহ মোট ১২টি জায়গায় পৌঁছে গিয়েছে তারা। একাধিক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে চলছে চিরুনি তল্লাশি।
ইডি সূত্রে খবর, রেশন দুর্নীতি মামলার তদন্তে বসন্ত কুমার শরাফ নামের এক ব্যবসায়ীর নাম উঠে আসে ইডির হাতে। সেই সূত্র ধরেই এদিন তাঁর বাড়িতে যায় তদন্তকারীদের একটি দল।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ২০২৩ সালে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে ভুঁড়ি ভুঁড়ি দুর্নীতির অভিযোগ এনেছিল ইডি। কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে চার্জশিটে উল্লেখ করে তদন্তকারী সংস্থা। তারপর ২০২৫ সালের ১৫ জানুয়ারি জামিনে ছাড়া পান জ্যোতিপ্রিয় মল্লিক। কিন্তু এবারের বিধানসভা ভোটের হাবড়া কেন্দ্র থেকে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুকেই প্রার্থী করেছে তৃণমূল। কয়েকদিন আগেই তাঁর হয়ে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, “বালুকে ফাঁসানো হচ্ছে। ওকে হিংসে করে গ্রেফতার করেছিল।’

Post Views: 87

Continue Reading

Previous: বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি নগদ টাকা, পদত্যাগ করলেন সেই বিচারপতি ভার্মা
Next: ডিজিটাল গ্রেফতারের ফাঁদে পড়ে ২৮ লক্ষ খোয়ালেন মহারাষ্ট্রের এক ব্যক্তি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.