Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি নগদ টাকা, পদত্যাগ করলেন সেই বিচারপতি ভার্মা

বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি নগদ টাকা, পদত্যাগ করলেন সেই বিচারপতি ভার্মা

Online Desk এপ্রিল 10, 2026
verma.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর দিল্লিতে বিচারপতি যশবন্ত ভার্মার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ টাকা। তার পর থেকে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়। বিতর্কের মাঝে শুক্রবার তিনি এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি পদ থেকে পদত্যাগ করলেন। ইতিমধ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মা শুক্রবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত বছর বাড়িতে নগদ টাকা উদ্ধারের পর তাঁকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলি করা হয়েছিল। বর্তমানে তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। তবে রাষ্ট্রপতির কাছে পাঠানো তাঁর পদত্যাগপত্রে কোনও কারণ উল্লেখ করা হয়নি। পর্যবেক্ষকদের মতে, কর্মরত বিচারপতিদের জন্য যে সাংবিধানিক সুরক্ষা রয়েছে এই পদক্ষেপের ফলে বিচারপতি ভার্মা সেই সুরক্ষা হারাবেন। যার ফলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা এবং গ্রেফতারের কার্যক্রম শুরু করা সম্ভব হবে। তবে, এই পদক্ষেপগুলো কেবল তখনই কার্যকর হবে যখন ভারতের রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করবেন।
প্রসঙ্গত ২০২৫ সালের মার্চ মাসে যখন বিচারপতি ভার্মার বাড়ি থেকে নগদ উদ্ধার হয় সেই সময় তিনি দিল্লি হাই কোর্টের বিচারপতি ছিলেন। অভিযোগ, সেই টাকা হিসাববহির্ভূত ছিল। বিচারপতি ভার্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। যদিও বিচারপতি দাবি করেন, ঘটনার সময় তিনি বাংলোতে ছিলেন না। তাঁর বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি।

Post Views: 93

Continue Reading

Previous: ৮ বছরের ছেলের সামনে বিজেপি কর্মীকে খুনের হুমকি, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Next: রেশন দুর্নীতি মামলায় বাংলায় ফের সক্রিয় ইডি, ১২ জায়গায় চলছে তল্লাশি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.