Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ৮ বছরের ছেলের সামনে বিজেপি কর্মীকে খুনের হুমকি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

৮ বছরের ছেলের সামনে বিজেপি কর্মীকে খুনের হুমকি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

Online Desk এপ্রিল 10, 2026
TMC-THREATENED-BJP-FOR-MURDER.png

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বিজেপির মন্ডল সভাপতির শিশু সন্তানকে ডেকে বাবাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার জিবটা গ্রামে। কোতুলপুর থানার জিবটা গ্রামে নিজের পরিবার নিয়ে বসবাস করেন বিজেপির কোতুলপুর ২ নম্বর মন্ডলের সভাপতি শুভঙ্কর পন্ডিত। তাঁর ৮ বছর বয়সী ছেলে গ্রামের রাস্তায় খেলা করছিল । অভিযোগ , এক অপরিচিত যুবক ওই শিশু সন্তানকে ডেকে তার বাবাকে খুন করার হুমকি দেয়। পরে শিশুটি বাড়িতে গিয়ে বাবাকে ঘটনার কথা জানালে শুভঙ্কর পন্ডিতের নেতৃত্বে স্থানীয় বিজেপি কর্মীরা গ্রামের মধ্যেই বাইক আরোহী ওই যুবককে ধরে ফেলে ঘটনার জবাবদিহি চায়। চাপের মুখে ওই যুবক হুমকি দেওয়ার কথা অস্বীকার করে। বিজেপির দাবি অভিযুক্ত যুবক তৃনমূলের যুব সংগঠনের সক্রিয় কর্মী ও তৃনমূলের ভোট কুশলী সংস্থার হয়ে কাজ করে। তৃনমূলের পাল্টা দাবি ওই যুবকের সাথে তৃনমূলের কোনো সম্পর্ক নেই। বিজেপির তরফে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে কোতুলপুর থানার পুলিশ।

Post Views: 91

Continue Reading

Previous: ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার লাদেনের মৃতদেহ, কপালে চিন্তার ভাঁজ পুলিশের
Next: বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি নগদ টাকা, পদত্যাগ করলেন সেই বিচারপতি ভার্মা

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.