Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার লাদেনের মৃতদেহ, কপালে চিন্তার ভাঁজ পুলিশের

ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার লাদেনের মৃতদেহ, কপালে চিন্তার ভাঁজ পুলিশের

Online Desk এপ্রিল 10, 2026
LADEN-MURDER.png

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অমরখানা এলাকায় এক ৩২ বছর বয়সি যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য । পুলিশ সূত্রে জানা যায়, মৃতের নাম কমলেশ রায় ওরফে লাদেন। এদিন ভোর প্রায় ৫টা ৫০ মিনিট নাগাদ পুলিশে খবর যায় যে বাড়ির ভিতরে এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায়, নিজের ঘরের বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কমলেশ। তাঁর কপালে গভীর ক্ষতচিহ্ন ছিল এবং প্রচুর রক্তক্ষরণের প্রমাণও মেলে। স্থানীয়দের দাবি, কমলেশ মদ্যপানে আসক্ত ছিলেন এবং প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে তিনি নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে মায়ের উপর হামলা চালান। আতঙ্কে তাঁর মা ৬ মাসের নাতনিকে নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেই সময় বাড়িতে ছিলেন কমলেশ ও তাঁর বাবা রবি রায়। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ যুবকের বাবা ছেলের মৃত্যুর কথা জানিয়ে চিৎকার করেন এবং তারপর থেকেই তিনি নিখোঁজ বলে জানা গেছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 68

Continue Reading

Previous: বনগাঁয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে ইডি হানা
Next: ৮ বছরের ছেলের সামনে বিজেপি কর্মীকে খুনের হুমকি, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.