Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বকরি ঈদে দুদিনের ছুটি বাতিল করে একদিন করল রাজ্য সরকার, জারি বিজ্ঞপ্তি

বকরি ঈদে দুদিনের ছুটি বাতিল করে একদিন করল রাজ্য সরকার, জারি বিজ্ঞপ্তি

Online Desk মে 23, 2026
1000327996.jpg

ওঙ্কার ডেস্ক: বকরি ঈদ উপলক্ষে পূর্বতন তৃণমূল সরকার দুদিনের সরকারি ছুটি নির্ধারণ করেছিল। কিন্তু ক্ষমতায় এসে নয়া বিজেপি সরকার সেই নির্দেশিকা বাতিল করল। পরিবর্তে ঈদুজ্জোহা বা বকরি ঈদ উপলক্ষে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে নবান্নের তরফে।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের ২৭ নভেম্বর রাজ্য সরকারের তরফে ছুটি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে ২০২৬ সালের ২৬ এবং ২৭ মে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার বকরি ঈদ উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়। কিন্তু এখন জানা গিয়েছে, বৃহস্পতিবার ২৮ মে বকরি ঈদ হবে। তাই আগের বিজ্ঞপ্তিতে কিছুটা সংশোধন করা হচ্ছে।’ এর পরেই বলা হয়েছে ‘বকরি ইদ উপলক্ষে ২৮ মে ছুটি থাকবে। তার আগের দু’দিনের ঘোষিত ছুটি বাতিল করা হচ্ছে।’

উল্লেখ্য, চলতি বছরের বকরি ঈদ নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে। মূলত রাজ্য সরকারের ১৯৫০ সালের এক আইন নিয়ে পশু ব্যবসায়ী এবং মুসলিম সমাজের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই আইনে ১৪ বছরের কম বয়সী পশু জবাই নিষিদ্ধ করা হয়েছে। যদিও মুসলিম সমাজের একাধিক নেতা এই আইন মেনে চলার বার্তা দিয়েছেন মানুষকে। কিন্তু আতান্তরে পড়েছেন গরু ব্যবসায়ীরা। কুরবানির ঈদ উপলক্ষে পশু হাটে তাঁরা গরু নিয়ে গেলেও কোনও ক্রেতা পাওয়া যাচ্ছে না। ফলে বিশাল অঙ্কের ক্ষতির আশঙ্কায় দিন কাটাচ্ছেন পশু ব্যবসায়ীরা।

Post Views: 102

Continue Reading

Previous: ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যে যাঁরা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন, সেই ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত করা হচ্ছে
Next: অবৈধ নির্মাণে কোনও ছাড় নয়! নির্দেশ দিল কলকাতা পুরসভা!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.