Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যে যাঁরা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন, সেই ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত করা হচ্ছে

ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যে যাঁরা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন, সেই ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত করা হচ্ছে

Online Desk মে 23, 2026
1000327981.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের ৬ কোটি মানুষ অতীতে তৃণমূল সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন। তাঁরা এবার কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পের আওতাভুক্ত হচ্ছেন। শনিবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ ছাড়া নতুন করেও আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য আলাদা রুটম্যাপ তৈরি করছে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ‘আয়ুষ্মান ভারতে নথিভুক্তিকরণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের বিশ্বাস, জুলাইয়ের মধ্যে আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দিতে পারব। গোটা ভারতে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আশা করছি, স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত এমন ৬ কোটিরও বেশি উপভোক্তাকে এখনই আয়ুষ্মান ভারতে নিয়ে যেতে পারব। পরে আরও মানুষ যুক্ত হতে পারবেন।’

এ ছাড়া যাঁরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন না, কিন্তু আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হতে চান, তাঁরাও কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিতে পারবেন। পাশাপাশি রাজ্যে ৪৬৯টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এতে সাধারণ মানুষের ওষুধ ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয় হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। দুরারোগ্য অসুখের ওষুধ কিনতে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

Post Views: 104

Continue Reading

Previous: ৫১ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র ১৯ তম রোজগার মেলায়, ‘যুবশক্তির ক্ষমতায়নই অঙ্গীকার’, বললেন প্রধানমন্ত্রী
Next: বকরি ঈদে দুদিনের ছুটি বাতিল করে একদিন করল রাজ্য সরকার, জারি বিজ্ঞপ্তি

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.