Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৫১ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র ১৯ তম রোজগার মেলায়, ‘যুবশক্তির ক্ষমতায়নই অঙ্গীকার’, বললেন প্রধানমন্ত্রী

৫১ হাজার চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র ১৯ তম রোজগার মেলায়, ‘যুবশক্তির ক্ষমতায়নই অঙ্গীকার’, বললেন প্রধানমন্ত্রী

Online Desk মে 23, 2026
1000327980.jpg

ওঙ্কার ডেস্ক: দেশের কর্মপ্রার্থী ৫১ হাজার যুবক যুবতীর হাতে তুলে দেওয়া হল সরকারি চাকরির নিয়োগপত্র। শনিবার ১৯ তম ‘রোজগার মেলা’র মাধ্যমে ভারতের ৫১ হাজারেরও বেশি তরুণ তরুণীর হাতে কেন্দ্রীয় সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং দফতরে এই নিয়োগ হয়েছে।

শনিবার দেশের ৪৭টি কেন্দ্রে একসঙ্গে রোজগার মেলা হয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যুবসমাজের কর্মসংস্থান আরও বাড়াতে ধারাবাহিক ভাবে এই উদ্যোগ। এর আগে ১৮ তম রোজগার মেলা পর্যন্ত দেশজুড়ে প্রায় ১২ লক্ষ চাকরিপ্রার্থী নিয়োগপত্র পেয়েছে। রোজগার মেলার মাধ্যমে রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ এবং উচ্চশিক্ষা বিভাগে সাধারণত নিয়োগ হয়। মূলত ১৮ থেকে ৩৫ বছর বয়সী কর্মপ্রার্থীদের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার নতুন চাকরিপ্রার্থীদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘বিকশিত ভারত গড়ার যাত্রাকে ত্বরান্বিত করতে ভারতের যুবসমাজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন সুযোগের মাধ্যমে যুবশক্তির ক্ষমতায়নই আমাদের সরকারের মূল অঙ্গীকার, আর রোজগার মেলা তারই প্রতিফলন।’ এ ছাড়া তাঁর সাম্প্রতিক বিদেশ সফরের ফলে ভারতের যুবকদের জন্য বিপুল কর্মসংস্থান হবে বলে জানান প্রধানমন্ত্রী।

Post Views: 109

Continue Reading

Previous: তৃণমূলের ভরাডুবির পর শুনশান মানস ভুঁইয়ার বাড়ি!
Next: ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যে যাঁরা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন, সেই ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারতের আওতাভুক্ত করা হচ্ছে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.