ওঙ্কার ডেস্ক: চলতি মাসের ৪ ঠা মে ১৫ বছরের তৃণমূল শাসন কে পরাস্ত করে ক্ষমতায় এসেছিল বিজেপি। ৯ মে নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেণ শুভেন্দু অধিকারী। সেই মত পশ্চিম মেদনিপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা মানস ভুঁইয়া। একসময় যে বাড়ি গমগম করত তৃণমূল সমর্থকদের ভিড়ে। বর্তমানে সেই বাড়িতে বিরাজ করছে শান্তি। এমনকি বিধানসভা নির্বাচনের আগের দিন পর্যন্ত বাড়িতে ছিল পার্টি কর্মীদের কোলাহল। একসময়ের ছায়াসঙ্গী বিজেপির প্রার্থী অমলকুমার পাণ্ডার কাছে পরাজিত হওয়ার পর থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের সবং থানার দেভোগ গ্রাম পঞ্চায়েতের ভিকিনী-নিশ্চিন্তীপুরে মানস ভূঁইয়ার বাড়িতে এই কিছুদিন আগে পর্যন্ত সকাল থেকে রাত অবধি নেতা-কর্মী, অনুগামী ও সাধারণ মানুষের ভিড় লেগেই থাকত। রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান-সহ দলীয় বৈঠক সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল ভিকিনী-নিশ্চিন্তীপুরের গ্রাম্য পরিবেশে গাছগাছালির মাঝে অবস্থিত এই ভূঁইয়া বাড়ি। কিন্তু এখন সেই চেনা ছবিতে এসেছে একটি বড় পরিবর্তন। যা কি না অনেকের কাছেই অচেনা ঠেকছে। এখন বাড়ির চারপাশে বিরাজ করছে শুধুই নীরবতা। সকালের সেই ব্যস্ততামুখর কোলাহল রাজনৈতিক ব্যস্ততা আর নেই। শুধু রয়েছে গ্রীষ্মের তপ্ত দুপুরে পাখির ডাক। যা মাঝেমধ্যে শোনা যায়।
এদিকে যেহেতু তিনি বাড়ি থেকে এলাকায় পাওয়া যাচ্ছে না, তাঁকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। কেউ বলছেন তিনি বুঝতেই পারেননি তাঁর দল তৃণমূল কংগ্রেস এই ভাবে ভরাডুবি হবে এইকারনে তিনি হতাশ হয়ে এলাকা ছেড়ে বেরিয়ে গেছেন। কিন্তু মানস বাবুকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন তিনি নিজের জরুরি কাজের জন্য বাড়িতে নেই কলকাতা গিয়েছেন, তিনি রবিবার বাড়িতে ফিরে আসবেন।