Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপিতে যোগ সন্তোষ পাঠকের, চৌরঙ্গী আসনে পদ্মশিবিরের প্রার্থী সন্তোষ পাঠক

বিজেপিতে যোগ সন্তোষ পাঠকের, চৌরঙ্গী আসনে পদ্মশিবিরের প্রার্থী সন্তোষ পাঠক

Online Desk মার্চ 31, 2026
SANTOSH-PATHAK.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের মুখে দলবদল। চৌরঙ্গী আসনে বিজেপির ‘তুরুপের তাস’ সন্তোষ পাঠক। বিজেপি চতুর্থ তালিকায় ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেখানেই রয়েছে সন্তোষ পাঠকের নাম।
কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন সন্তোষ পাঠক। কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ছাব্বিশের নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন তিনি। সেই জল্পনাকে সত্য়ি করে গত ২৪ মার্চ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেন সন্তোষ পাঠক। তার কয়েকদিনের মধ্যে প্রার্থী তালিকায় নাম সন্তোষ পাঠকের। চৌরঙ্গী আসন থেকে লড়ছেন তিনি।
চৌরঙ্গী থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি তিনবারের বিধায়ক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কংগ্রেস ও বিজেপির দুই ভোটব্যাঙ্ক যদি সন্তোষ পাঠকের হাত ধরে একজোট হয়, সেই লক্ষ্যেই সম্ভবত তাঁকে ‘তুরুপের তাস’ হিসাবে বেছে নিয়েছে গেরুয়া শিবির। তবে প্রার্থী ঘোষণার পর থেকে বারবার বিজেপির ঘরোয়া কোন্দল সামনে এসেছে।

Post Views: 116

Continue Reading

Previous: মঙ্গলে রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস, কালবৈশাখীর সম্ভাবনা কোন কোন জেলায়?
Next: ইসফাহানে ভয়াবহ বিস্ফোরণ, বিস্ফোরণের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট ট্রাম্পের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.