Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মঙ্গলে রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস, কালবৈশাখীর সম্ভাবনা কোন কোন জেলায়?

মঙ্গলে রাজ্যজুড়ে দুর্যোগের পূর্বাভাস, কালবৈশাখীর সম্ভাবনা কোন কোন জেলায়?

Online Desk মার্চ 31, 2026
dfr.png

ওঙ্কার ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গে। রয়েছে কালবৈশাখীরও পূর্বাভাসও। মঙ্গলবারের পর বুধবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহর কলকাতাতেও।
মঙ্গলবারই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কলকাতা সহ হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝড়ো হাওয়া।
তবে গত কয়েকদিন বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমলেও আবার বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
অন্যদিকে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার দুর্যোগের সম্ভাবনা বেশি রয়েছে। পাশাপাশি সব জেলাতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। এছাড়াও এদিন কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা ঝড়-বৃষ্টির পূর্বাভাস হয়েছে।

Post Views: 134

Continue Reading

Previous: তমলুক থেকে কলকাতা, কলকাতা থেকে কেওড়াতলা শ্মশান, বাবার শেষকৃত্যে ছোট্ট সহজ
Next: বিজেপিতে যোগ সন্তোষ পাঠকের, চৌরঙ্গী আসনে পদ্মশিবিরের প্রার্থী সন্তোষ পাঠক

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.