Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, বাকি কত ভোটার!

সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, বাকি কত ভোটার!

Online Desk এপ্রিল 2, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ সপ্তম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি হয়। সেখানেই কমিশনের তরফে জানানো হয়, আগামী ৭ এপ্রিলের মধ্যে বিবেচনাধীন থাকা সমস্ত ভোটারের তথ্য নিষ্পত্তি হয়ে যাবে। পাশাপাশি এও জানানো হয়, বিচারাধীন থাকা মোট ৬০ লক্ষ নামের মধ্যে ৪৭ লক্ষ নামের তথ্য নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছেন হাই কোর্টের প্রধান বিচারপতি। সেই আবহেই বুধবার রাতে সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।তবে কত নাম বাদ গিয়েছে তা স্পষ্ট করেনি নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, বুধবারের তথ্য অনুযায়ী ৬০ লক্ষ বিচারাধীনের মধ্যে প্রায় ৪৯ লাখ ৬২ হাজার ৮৫০ জন নামের তথ্য যাচাই হয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষের কিছু বেশি ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। বিচারাধীন নাম নিষ্পত্তির পর জানা যাবে কতজনের নাম বাদ গেল। চূড়ান্ত তালিকায় কতজনের নাম উঠল।
জানা যাচ্ছে, যেভাবে কাজ চলছে কয়েকদিনের মধ্যে বাকি থাকা ১০ লক্ষ নামের নিষ্পত্তি হয়ে যাবে। তারপরও যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। অন্যদিকে, বৃহস্পতিবার থেকেই বিশেষ এই ট্রাইব্যুনাল কাজ শুরুর কথা ছিল। কিন্তু পরিকাঠামোর অভাবে বৃহস্পতিবার থেকে কাজ শুরু করা সম্ভব হল না বলে জানা গিয়েছে।

Post Views: 71

Continue Reading

Previous: চড়ছে পারদ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সতর্কতা জারি করল হাওয়া অফিস
Next: মধ্যরাতে ঘেরাও মুক্ত হলেন ৭ জুডিশিয়াল অফিসার, কালিয়াচকে অবরোধ মুক্ত জাতীয় সড়ক

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.